LPG booking Online on WhatsApp: রান্নার গ্যাস বুকিংয়ে ভোগান্তি? ঘরে বসেই WhatsApp বা মিসড কলে এলপিজি সিলিন্ডার পাওয়ার সহজ উপায় দেখে নিন
LPG booking Online on WhatsApp: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। জ্বালানি নিয়ে উদ্বেগ বাড়ছে ঘরে ঘরে। অনেকেই আশঙ্কা করছেন, ভবিষ্যতে গ্যাসের সরবরাহে সমস্যা হতে পারে কি না। এই আশঙ্কা থেকেই বহু গ্রাহক আগেভাগে এলপিজি গ্যাস (LPG Gas) বুক করার চেষ্টা করছেন। তবে বুকিং করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। বিশেষ করে অনলাইনে বুকিংয়ের (LPG booking Online) সময় ওটিপি না আসার অভিযোগ করছেন বহু গ্রাহক। ফলে বুকিং সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না এবং স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ।
Surveyএই পরিস্থিতিতে অনেক পরিবার বিকল্প জ্বালানির ব্যবস্থাও করতে শুরু করেছেন। তবে সাধারণ গ্রাহকদের জন্য এবার কিছুটা স্বস্তির খবর এসেছে। এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও গ্যাস বুক করা যাবে। এতে বুকিং প্রক্রিয়া অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: 31 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Apple এর সবচেয়ে পাতলা iPhone, আজ শেষ সুযোগ
গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন গ্যাস সংস্থা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে। সেই নম্বরে মেসেজ পাঠিয়ে সহজেই গ্যাস বুক করা যাবে। এছাড়া নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মিসড কল দিয়েও বুকিং করার সুবিধা রয়েছে।
WhatsApp এর মাধ্যমে LPG Gas বুক করবেন কীভাবে?

নিচে দেখে নিন কোন গ্যাস সংস্থার জন্য কোন নম্বর ব্যবহার করতে হবে-
ইন্ডেন গ্যাস: হোয়াটসঅ্যাপে 7588888824 নম্বরে ‘REFILL’ লিখে পাঠালেই গ্যাস বুক করা যাবে। এছাড়া মিসড কল দিয়ে বুকিং করতে চাইলে 8454955555 নম্বরে কল করতে হবে।
এইচপি গ্যাস: হোয়াটসঅ্যাপে বুকিং করতে 9222201122 নম্বরে ‘Hi’ লিখে পাঠাতে হবে। আর মিসড কলের মাধ্যমে বুকিং করতে চাইলে 9493602222 নম্বরে কল করতে হবে।
ভারত গ্যাস: এই সংস্থার গ্রাহকরা 1800224344 নম্বরে হোয়াটসঅ্যাপে ‘Hi’ লিখে পাঠিয়ে গ্যাস বুক করতে পারবেন।
উল্লেখ্য, কেন্দ্র সরকার আগেই জানিয়েছিল যে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে গ্যাস বুকিংয়ের নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রথমে জানানো হয়েছিল, ২১ দিন অন্তর গ্যাস বুক করা যাবে। পরে সেই নিয়ম সংশোধন করে বলা হয়েছে, এখন থেকে অন্তত ২৫ দিনের ব্যবধানে গ্যাস বুক করতে হবে। সরকারের দাবি, এলপিজি গ্যাসের অতিরিক্ত মজুত রোধ এবং কালোবাজারি বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে অনলাইনে বুকিং করতে গিয়ে বহু গ্রাহক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই প্রসঙ্গে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সার্ভারে সাময়িক সমস্যার কারণেই বুকিংয়ে অসুবিধা হচ্ছিল। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলেও তিনি আশ্বাস দেন।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile