Digit.in

Jio vs Airtel: 299 টাকার দুটি Prepaid Plan, এই কোম্পানি দিচ্ছে 14GB বেশি ডেটা

Highlights

রিলায়েন্স জিও এবং এয়ারটেল তাদের গ্রাহকদের বিভিন্ন বাজেটে Prepaid Plan অফার করে

এই প্ল্যানের দাম 299 টাকা, যা দুটি কোম্পানির কাছেই রয়েছে

রিলায়েন্স জিও এবং এয়ারটেল এর 299 টাকার দুটি প্ল্যানে সবচেয়ে বড় পার্থক্য হল ইন্টারনেট ডেটার।

Jio vs Airtel: 299 টাকার দুটি Prepaid Plan, এই কোম্পানি দিচ্ছে 14GB বেশি ডেটা

Jio 299 vs Airtel 299: রিলায়েন্স জিও এবং এয়ারটেল তাদের গ্রাহকদের বিভিন্ন বাজেটে Prepaid Plan অফার করে। এই প্ল্যান কম দাম থেকে বেশি দামে সবেতেই পাওয়া যায়। এর মধ্যে গ্রাহকরা বুঝতে পারেন না যে কোন কোম্পানির প্ল্যানটি তার জন্য সেরা বিকল্প হবে। এই খবরে আমরা জিও এবং এয়ারটেল এর 300 টাকার কম দামের একটি প্ল্যান সম্পর্কে বলবো। এই প্ল্যানের দাম 299 টাকা, যা দুটি কোম্পানির কাছেই রয়েছে।

জিও এবং এয়ারটেল দুটি কোম্পানির কাছে 299 টাকার প্রিপেইড প্ল্যান রয়েছে। তবে আপনি কোন কোম্পানির প্ল্যান রিচার্জ করালে বেশি সুবিধা পাবেন, জেনে নিন এখানে।

Jio 299 টাকার প্ল্যান

Jio 299 Prepaid Plan
Jio 299 Prepaid Plan

299 টাকার রিলায়েন্স জিওর প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়ে। গ্রাহকরা প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা পাবেন, যা পুরো ভ্যালিডিটিতে মোট 56 জিবি ডেটা হবে। এছাড়া এতে লোকল এবং এসটিডি আনলিমিটেড কলিং পাওয়া যাবে। গ্রাহকরা প্রতিদিন 100 SMS ব্য়বহার করার জন্য পাবেন। এছাড়া এতে JioApps এর জিও টিভি, জিও সিনেমার সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

Airtel 299 টাকার প্ল্যান

Airtel 299 prepaid plans
Airtel 299 টাকার প্ল্যান

এয়ারটেল এর 299 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5 জিবি হাই-স্পিড ডেটা সুবিধা পাবেন। এই প্ল্যানের সাথেও 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এছাড়া থাকছে আনলিমিটেড লোকল এবং এসটিডি কলিং। SMS করার জন্য এতে প্রতিদিন 100টি এসএমএস থাকছে। প্রতিদিনের ডেটা হিসাবে মোট 42 জিবি ডেটা পাওয়া যাবে পুরো মাসে। এছাড়া এয়ারটেল এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে।

Jio নাকি Airtel: কার প্রিপেইড রিচার্জ প্ল্যান সেরা

রিলায়েন্স জিও এবং এয়ারটেল এর 299 টাকার দুটি প্ল্যানে সবচেয়ে বড় পার্থক্য হল ইন্টারনেট ডেটার। জিওর প্ল্যানে 299 টাকায় 56 জিবি ডেটা অফার করা হচ্ছে। অন্যদিকে এয়ারটেল এর 299 টাকার প্রিপেইড প্ল্যানে মোট 42 জিবি ডেটা দেওয়া হচ্ছে। দুটি প্ল্যানেই একই ভ্যালিডিটি, কলিং সুবিধা, SMS এবং দাম একই।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile