whatsapp privacy settings every user should changed right now
WhatsApp এখন শুধু চ্যাট করার অ্যাপ নয়। পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি অফিসের কাজ, ব্যক্তিগত তথ্য, ছবি, নথি এমনকি গুরুত্বপূর্ণ লেনদেনের তথ্যও অনেকেই হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে শেয়ার করেন। তাই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার পাশাপাশি WhatsApp Privacy Settings ঠিক করে নেওয়াও জরুরি। হোয়াটসঅ্যাপ-এ মেসেজ ও কলের ক্ষেত্রে ডিফল্টভাবে end-to-end encryption থাকলেও, আরও কিছু Privacy ও Security সেটিংস ব্যবহারকারীর তথ্যকে বাড়তি সুরক্ষা দিতে পারে।
বিশেষ করে ভারতে spam call, scam message এবং অচেনা নম্বর থেকে যোগাযোগের ঘটনা বাড়ায় এই সেটিংসগুলি জানা বেশ কাজে আসতে পারে। দেখে নিন, কোন 5টি হোয়াটসঅ্যাপ প্রাইভেসি সেটিং এখনই অন করা উচিত।
আরও পড়ুন: Airtel এর 365 দিনের সবচেয়ে সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান, পুরো বছর এক্টিভ থাকবে সিম
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হল Two-Step Verification। এটি অন করলে নতুন কোনও ডিভাইসে আপনার নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ রেজিস্টার করার সময় verification code-এর পাশাপাশি একটি 6 সংখ্যার PIN প্রয়োজন হবে। সেটিংসটি অন করতে যান Settings > Account > Two-step verification > Turn on। আপনি পিন হিসেবে সহজে মনে রাখা যায় এমন তথ্য, যেমন জন্মদিন, ব্যবহার না করাই ভালো।
আপনার Profile Photo, About, Status এবং Last Seen অনেক সময় অচেনা ব্যক্তিরাও দেখতে পারেন। এগুলিকে নিয়ন্ত্রণ করতে Settings > Privacy-তে গিয়ে প্রয়োজন অনুযায়ী My Contacts অথবা My Contacts Except বিকল্প বেছে নিতে পারেন। বিশেষ করে যাঁদের হোয়াটসঅ্যাপে অনেক বিজনেস কন্ট্যাক্ট বা অপরিচিত নম্বর রয়েছে, তাঁদের জন্য এই সেটিংসটি গুরুত্বপূর্ণ।
অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল বারবার আসলে তা যথেষ্ট বিরক্তিকর হতে পারে। Silence Unknown Callers ফিচারটি অন করলে অচেনা নম্বরের কল ফোনে রিং করবে না। তবে সেই কল Call List-এ দেখা যাবে, ফলে পরে প্রয়োজন হলে নম্বরটি পরীক্ষা করতে পারবেন। এই ফিচারটি অন করতে যেতে হবে Settings > Privacy > Calls > Silence Unknown Callers।
আপনার ফোন যদি অন্য কারও হাতে থাকে এবং আপনাার ব্যক্তিগত মেসেজ যাতে সহজে দেখা না যায়, তার জন্য হোয়াটসঅ্যাপের App Lock এবং Chat Lock ব্যবহার করা যেতে পারে। বিশেষ ব্যক্তিগত চ্যাট আলাদাভাবে লক করে রাখা যায় এবং অথেন্টিকেশন ছাড়া সেগুলি খোলা সম্ভব নয়।
আরও এক ধাপ প্রাইভেসি চাইলে হোয়াটসঅ্যাপ কলের সময় প্রোটেক্ট আইপি এড্রেস ইন কলস চালু করতে পারেন। এই অপশনটি কল-কে হোয়াটসঅ্যাপ-এর সার্ভারের মাধ্যমে রিলে করে, ফলে অন্যদিকের ব্যক্তি আপনার IP address দেখতে পারেন না। তবে এতে কখনও কখনও কল কোয়ালিটি কিছুটা প্রভাবিত হতে পারে। এটিকে সেটিংসে গিয়ে Settings > Privacy > Advanced > Protect IP Address in Calls ফিচার অন করতে হবে।