Digit.in
  • নিউজ
  • ফিচার স্টোরি
  • কিংকর্তব্য
  • ভিজ্যুয়াল স্টোরিজ
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » Feature Story » General » WhatsApp এর এই 5টি সিকিউরিটি ফিচার অন থাকলে, নিরাপদ থাকবে আপনার অ্যাকাউন্ট

WhatsApp এর এই 5টি সিকিউরিটি ফিচার অন থাকলে, নিরাপদ থাকবে আপনার অ্যাকাউন্ট

By Joyeeta Bhattacharya | Updated on 24-Aug-2026
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
WhatsApp এর এই 5টি সিকিউরিটি ফিচার অন থাকলে, নিরাপদ থাকবে আপনার অ্যাকাউন্ট
Joyeeta Bhattacharya Joyeeta Bhattacharya
24-Aug-2026

WhatsApp এখন শুধু চ্যাট করার অ্যাপ নয়। পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি অফিসের কাজ, ব্যক্তিগত তথ্য, ছবি, নথি এমনকি গুরুত্বপূর্ণ লেনদেনের তথ্যও অনেকেই হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে শেয়ার করেন। তাই অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার পাশাপাশি WhatsApp Privacy Settings ঠিক করে নেওয়াও জরুরি। হোয়াটসঅ্যাপ-এ মেসেজ ও কলের ক্ষেত্রে ডিফল্টভাবে end-to-end encryption থাকলেও, আরও কিছু Privacy ও Security সেটিংস ব্যবহারকারীর তথ্যকে বাড়তি সুরক্ষা দিতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

বিশেষ করে ভারতে spam call, scam message এবং অচেনা নম্বর থেকে যোগাযোগের ঘটনা বাড়ায় এই সেটিংসগুলি জানা বেশ কাজে আসতে পারে। দেখে নিন, কোন 5টি হোয়াটসঅ্যাপ প্রাইভেসি সেটিং এখনই অন করা উচিত।

আরও পড়ুন: Airtel এর 365 দিনের সবচেয়ে সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান, পুরো বছর এক্টিভ থাকবে সিম

1. Two-Step Verification চালু করুন

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হল Two-Step Verification। এটি অন করলে নতুন কোনও ডিভাইসে আপনার নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ রেজিস্টার করার সময় verification code-এর পাশাপাশি একটি 6 সংখ্যার PIN প্রয়োজন হবে। সেটিংসটি অন করতে যান Settings > Account > Two-step verification > Turn on। আপনি পিন হিসেবে সহজে মনে রাখা যায় এমন তথ্য, যেমন জন্মদিন, ব্যবহার না করাই ভালো।

2. ব্যক্তিগত তথ্য সবার থেকে লুকিয়ে রাখুন

আপনার Profile Photo, About, Status এবং Last Seen অনেক সময় অচেনা ব্যক্তিরাও দেখতে পারেন। এগুলিকে নিয়ন্ত্রণ করতে Settings > Privacy-তে গিয়ে প্রয়োজন অনুযায়ী My Contacts অথবা My Contacts Except বিকল্প বেছে নিতে পারেন। বিশেষ করে যাঁদের হোয়াটসঅ্যাপে অনেক বিজনেস কন্ট্যাক্ট বা অপরিচিত নম্বর রয়েছে, তাঁদের জন্য এই সেটিংসটি গুরুত্বপূর্ণ।

3. WhatsApp Unknown Calls সাইলেন্ট করুন

অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল বারবার আসলে তা যথেষ্ট বিরক্তিকর হতে পারে। Silence Unknown Callers ফিচারটি অন করলে অচেনা নম্বরের কল ফোনে রিং করবে না। তবে সেই কল Call List-এ দেখা যাবে, ফলে পরে প্রয়োজন হলে নম্বরটি পরীক্ষা করতে পারবেন। এই ফিচারটি অন করতে যেতে হবে Settings > Privacy > Calls > Silence Unknown Callers।

4. হোয়াটসঅ্যাপ এবং ব্যক্তিগত Chat Lock করুন

আপনার ফোন যদি অন্য কারও হাতে থাকে এবং আপনাার ব্যক্তিগত মেসেজ যাতে সহজে দেখা না যায়, তার জন্য হোয়াটসঅ্যাপের App Lock এবং Chat Lock ব্যবহার করা যেতে পারে। বিশেষ ব্যক্তিগত চ্যাট আলাদাভাবে লক করে রাখা যায় এবং অথেন্টিকেশন ছাড়া সেগুলি খোলা সম্ভব নয়।

5. WhatsApp Call-এ IP Address Protect করুন

আরও এক ধাপ প্রাইভেসি চাইলে হোয়াটসঅ্যাপ কলের সময় প্রোটেক্ট আইপি এড্রেস ইন কলস চালু করতে পারেন। এই অপশনটি কল-কে হোয়াটসঅ্যাপ-এর সার্ভারের মাধ্যমে রিলে করে, ফলে অন্যদিকের ব্যক্তি আপনার IP address দেখতে পারেন না। তবে এতে কখনও কখনও কল কোয়ালিটি কিছুটা প্রভাবিত হতে পারে। এটিকে সেটিংসে গিয়ে Settings > Privacy > Advanced > Protect IP Address in Calls ফিচার অন করতে হবে।

আরও পড়ুন: মাত্র 10000 টাকার শুরুর দামে বাড়ি নিয়ে আসুন বড় ডিসপ্লে সহ স্মার্ট টিভি, সবচেয়ে সস্তায় 55 inch QLED TV

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Latest Article
Airtel এর 365 দিনের সবচেয়ে সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান, পুরো বছর এক্টিভ থাকবে সিম Airtel এর 365 দিনের সবচেয়ে সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান, পুরো বছর এক্টিভ থাকবে সিম
মাত্র 10000 টাকার শুরুর দামে বাড়ি নিয়ে আসুন বড় ডিসপ্লে সহ স্মার্ট টিভি, সবচেয়ে সস্তায় 55 inch QLED TV মাত্র 10000 টাকার শুরুর দামে বাড়ি নিয়ে আসুন বড় ডিসপ্লে সহ স্মার্ট টিভি, সবচেয়ে সস্তায় 55 inch QLED TV
21 হাজারে বেশি সস্তায় পাওয়া যাচ্ছে 50MP ZEISS সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ Vivo এর ওয়াটারপ্রুফ স্মার্টফোন 21 হাজারে বেশি সস্তায় পাওয়া যাচ্ছে 50MP ZEISS সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ Vivo এর ওয়াটারপ্রুফ স্মার্টফোন
Moto G Max vs Vivo T5x 5G vs OnePlus Nord CE6 Lite: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা Moto G Max vs Vivo T5x 5G vs OnePlus Nord CE6 Lite: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা
Jio vs Vodafone Idea: 200 টাকার প্ল্যানে জিও নাকি ভি কে দিচ্ছে বেশি সুবিধা, থাকছে OTT সাপোর্ট এবং ডেটা Jio vs Vodafone Idea: 200 টাকার প্ল্যানে জিও নাকি ভি কে দিচ্ছে বেশি সুবিধা, থাকছে OTT সাপোর্ট এবং ডেটা
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Google Pixel 11
  • Google Pixel 11 Pro
  • Google Pixel 11 Pro XL
  • Samsung Galaxy Z Flip 8
  • Samsung Galaxy Z Fold 8
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Bangla Tech News
  • জিও, এয়ারটেল এবং ভোডাফোনের সেরা আনলিমিটেড ৫জি প্ল্যান
  • বাজেট দামে OnePlus Nord CE 5 থেকে iQOO Z10 5G পর্যন্ত, এই 5 ফোন হবে সেরা চয়েজ
  • 20 হাজার টাকা দামে দুটি নতুন স্মার্টফোন, কোনটি হবে সেরা চয়েজ
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo