Samsung launched 2026 Vision AI TV lineup in India Price Specs
Samsung এবার তাদের 2026 Vision AI TV লাইনআপ ভারতে লঞ্চ করেছে, যেখানে AI ব্যবহার করে ছবির কোয়ালিটি, সাউন্ড এবং দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ নতুন একটা মাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। Micro RGB, OLED, Neo QLED, The Frame, Mini LED এবং UHD , ছয়টি আলাদা ক্যাটাগরিতে এসেছে এই টিভিগুলো। বাজেট যাই হোক, স্যামসাং এর এই লাইনআপে সবার জন্য কিছু না কিছু আছে।
স্যামসাং 2026 ভিশন এআই টিভি বিভিন্ন মডেলের দাম আলাদা আলাদা।
লঞ্চ অফার হিসেবে স্যামসাং দিচ্ছে বেশ কিছু দুর্দান্ত ফিচার রয়েছে। কিছু মডেলে 1,02,990 টাকার টিভিতে ফ্রি Soundbar, 23,990 টাকার টিভিতে ফ্রি Music Studio, 20 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক এবং সহজ EMI সুবিধা। স্যামসাং এর রিটেল স্টোর, অফিসিয়াল ওয়েবসাইট এবং অনলাইন-অফলাইন সব প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে এই টিভিগুলো।
আরও পড়ুন: Inverter AC vs Non-Inverter AC: কোন এসির দাম পড়বে সস্তা এবং বিল আসবে কম, বুঝে নিন দুটির পার্থক্য
এই লাইনআপের সবচেয়ে বড় আকর্ষণ হলো Vision AI Companion (VAC) ফিচার। এটা Samsung-এর Bixby, Perplexity এবং Microsoft Copilot – তিনটি বড় AI প্ল্যাটফর্মকে একসাথে এক জায়গায় নিয়ে এসেছে। মানে টিভিটা এখন শুধু দেখানোর কাজ করে না, বরং আপনাকে গাইডও করে – কী দেখবেন, কী শুনবেন, এমনকি কী খাবেন – সব বিষয়ে পরামর্শ দিতে পারে।
AI Upscaling Pro ফিচারটা বেশ কাজের। পুরনো বা কম রেজোলিউশনের ভিডিও দেখলে সেটাকে রিয়েল টাইমে বিশ্লেষণ করে আরও ডিটেইলড, গভীর এবং কন্ট্রাস্টসহ দেখায়। মানে পুরনো সিনেমাও নতুনের মতো লাগবে।
Color Booster Pro ছবির রং বিশ্লেষণ করে সেগুলো আরও জীবন্ত এবং বাস্তবসম্মত করে তোলে।
ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে AI Soccer Mode – লাইভ ম্যাচের ছবি এবং শব্দ রিয়েল টাইমে অপ্টিমাইজ করে, যাতে মাঠে বসে দেখার মতো অনুভূতি পাওয়া যায়।
আর AI Sound Controller Pro ফিচারটা সত্যিই দারুণ। এটা ডায়ালগ, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্ট আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে। ক্রিকেট বা ফুটবল দেখার সময় কমেন্ট্রি আরও জোরে শুনতে চান, নাকি দর্শকদের চিৎকার কমাতে চান – সব নিজে নিজে সেট করা যাবে।
আরও পড়ুন: 24 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Samsung এর 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন