Inverter AC vs Non-Inverter AC: কোন এসির দাম পড়বে সস্তা এবং বিল আসবে কম, বুঝে নিন দুটির পার্থক্য

Inverter AC vs Non-Inverter AC: কোন এসির দাম পড়বে সস্তা এবং বিল আসবে কম, বুঝে নিন দুটির পার্থক্য

Inverter AC vs Non-Inverter AC: গরম পড়তে শুরু করলেই সবার মাথায় আসে একটাই প্রশ্ন- এবার কি AC কিনে ফেলব? তবে কোন এসটি হবে বেশি ভাল এবং কম বিদ্যুৎ খরচ হবে ইনভার্টার এসি নাকি নন-ইনভার্টার এসি? দুটো দেখতে একই রকম, কিন্তু দামে আবার পার্থক্য আছে। তাহলে আসলে পার্থক্যটা কোথায়, আর কোনটা কিনলে আপনার পকেটে বেশি খরচ পড়বে না – সেটাই আজকে এই খরবে বলব।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Inverter AC vs Non- Inverter AC: দুটো এসি কীভাবে কাজ করে

নন-ইনভার্টার এসি কাজ করে একদম সহজ পদ্ধতিতে – হয় পুরো জোরে চলছে, নাহয় বন্ধ। মানে ঘর ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসার বন্ধ হয়ে যায়, আবার ঘর গরম হলে ক্লিক করে চালু হয়।

ইনভার্টার এসি অনেক বেশি স্মার্ট। এটা ঘরের তাপমাত্রা বুঝে নিজেই স্পিড কমায় বা বাড়ায়। পুরোপুরি বন্ধ হয় না, বরং ধীরে ধীরে চলতে থাকে। ফলে ঘরের তাপমাত্রা সবসময় একটানা আরামদায়ক থাকে – কোথাও বেশি ঠান্ডা, কোথাও কম গরম এই সমস্যা হয় না।

আরও পড়ুন: বিশাল 8000mAh ব্যাটারি সহ Realme 16T 5G স্মার্টফোনের সেল শুরু, 3000 টাকা সস্তায় কেনার সুযোগ

Inverter AC vs Non- Inverter AC: বিদ্যুৎ বিলে কত পার্থক্য হয়?

প্রতিদিন 8 ঘণ্টা করে একটা 1.5 টনের নন-ইনভার্টার এসি চালালে মাসে বিদ্যুৎ বিল আসতে পারে প্রায় 2600 টাকা পর্যন্ত।

Inverter AC vs non-inverter AC Cost of running and maintaining

একই ব্যবহারে একটা ইনভার্টার এসিতে সেই বিল নেমে আসে প্রায় 1900 টাকার কাছাকাছি।
মানে মাসে প্রায় 700 টাকা কম।

নন-ইনভার্টার এসি নাকি ইনভার্টার এসি: দাম কত পড়বে?

নন-ইনভার্টার এসি কিনতে খরচ হয় সাধারণত 25,000 থেকে 35,000 টাকার মধ্যে। প্রাথমিক খরচ কম, তাই অনেকেই এটা বেছে নেন।

ইনভার্টার এসি-এর দাম একটু বেশি – 30,000 টাকা থেকে 45,000 টাকা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ বিল কম হয়, তাতে এই বাড়তি টাকাটা আসলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ হয়ে ওঠে।

মেন্টেনেন্স খরচ কেমন?

এই বিষয়টা অনেকেই কেনার আগে ভাবেন না, কিন্তু পরে সমস্যায় পড়েন।

নন-ইনভার্টার এসি ঠিক করার খরচ কম- সাধারণত 2000 থেকে 4000 টাকার মধ্যে।

ইনভার্টার এসিতে থাকে উন্নত ইলেকট্রনিক সার্কিট বোর্ড। কোনো সমস্যা হলে মেরামতে খরচ হতে পারে 5000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। তাই কেনার সময় ভালো ব্র্যান্ড বেছে নেওয়া এবং ওয়ারেন্টির বিষয়টা মাথায় রাখা জরুরি।

আরও পড়ুন: 24 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Samsung এর 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন

তাহলে কোনটা কিনবেন?

নন-ইনভার্টার কিনুন যদি: বাজেট একদম টাইট থাকে, দিনে মাত্র 3-4 ঘণ্টা এসি চালান, বা ভাড়া বাড়িতে থাকেন যেখানে দীর্ঘমেয়াদে থাকার পরিকল্পনা নেই।

ইনভার্টার কিনুন যদি: প্রতিদিন দীর্ঘ সময় এসি চালান, বিদ্যুৎ বিল কমাতে চান, এবং নিজের বাড়িতে থাকেন। একটু বেশি খরচ হলেও দুই বছরের মধ্যেই সেই টাকা উঠে আসবে বিদ্যুৎ খরচ কম।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile