বাড়িতেই বসে পাবেন সিনেমা হলের মজা, 65 ইঞ্চি 4K Smart LED TV অর্ধেক দামে কেনার সুযোগ
Flipkart 65 ইঞ্চির 4K Smart LED TV তে দেদার ছাড় পাওয়া যাবে
অফারের আওতায LG, Samsung, Motorola এবং TCL স্মার্ট টিভিগুলো অত্যন্ত কম দামে বাড়ি নিয়ে আসুন
মোটোরোলা 65-ইঞ্চির LED Smart TV ফ্লিপকার্টে মাত্র 43,499 টাকায় বিক্রি হচ্ছে
Flipkart সাইটে বর্তমানে Smart TV তে সবচেয়ে বড় ডিল দেওয়া হচ্ছে। ফ্লিপকার্ট ডিল চলাকালীন 65 ইঞ্চির 4K Smart LED TV তে দেদার ছাড় পাওয়া যাবে। অফারের আওতায় অনেক সস্তা দামে আপনি LG, Samsung, Motorola এবং TCL-এর মতো ব্র্যান্ডের বড় স্ক্রিনের স্মার্ট টিভিগুলো অত্যন্ত কম দামে বাড়ি নিয়ে আসতে পারবেন। এছাড়া টিভিতে কোম্পানি ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের মতো বাড়তি সুবিধাগুলিও পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক কোন স্মার্ট টিভি কত সস্তা দামে কেনা যাবে।
SurveyTCL iFFALCON 65 inch Ultra HD 4K LED Smart Google TV
ফ্লিপকার্টে টিসিএল কোম্পানির এই টিভিটি 34,998 টাকায় বিক্রি হচ্ছে। তবে এই টিভির আসল দাম 1,20,990 টাকা। যার মানে এতে 71 শতাংশ ছাড়ে কেনা যাবে। এছাড়াও, এতে 4320 টাকার একটি এক্সচেঞ্জ অফার রয়েছে। এই টিভিটি Google TV প্ল্যাটফর্মে চলে এবং এটি Dolby Vision ও Dolby Atmos দুটি সাপোর্ট করে। এতে 24W স্পিকার দেওয়া। এই টিভির মাধ্যমে আপনি আপনার পছন্দের OTT অ্যাপগুলোতে সিনেমা এবং ওয়েব সিরিজ দেখতে পারবেন।
আরও পড়ুন: 11000 টাকার কম দামে Redmi এর দুটি নতুন স্মার্টফোনের সেল শুরু, 6300mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

Motorola 65 inch QLED Ultra HD (4K) Smart Google TV 2025 Edition
মোটোরোলা কোম্পানির 65-ইঞ্চির LED Smart TV এর আসল দাম 88,399 টাকা তবে ফ্লিপকার্টে এখন এটি মাত্র 43,499 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে এতে সোজা 44,900 টাকা ছাড়ে কেনা যাবে। শুধু তাই নয়, কোম্পানি এতে 4320 টাকার এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। যার মানে আপনি পুরনো টিভি বদলে নতুন টিভি আরও সস্তায় কিনতে পারবেন। এই টিভিটিতে একটি 4K QLED স্ক্রিন রয়েছে এবং এটি Google TV অপারেটিং সিস্টেমে চলে। তাছাড়া, এতে 48 ওয়াটের স্পিকার যুক্ত রয়েছে।
PHILIPS 65 inch QLED Ultra HD (4K) Smart Google TV
আপনি যদি কোনো বড় ব্র্যান্ডের টিভির কেনার কথা ভাবছেন তবে ফিলিপ্স কোম্পানি এই 65 ইঞ্চির 4K Smart TV-টি একটি ভাল বিকল্প হতে পারে। এটি ফ্লিপকার্টে মাত্র 49,999 টাকায় বিক্রি হচ্ছে। তবে আসল দাম 54,999 টাকা, যার মানে এতে 5000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকরা তাদের পুরনো টিভি এক্সচেঞ্জ করে নতুন টিভিতের 4320 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। এতে 30W স্পিকার রয়েছে এবং এটি Dolby Atmos ও Dolby Vision দুটি সাপোর্ট করে। এই টিভিটিও Google TV প্ল্যাটফর্মে চলে।
Samsung Crystal 4K Vista 65 inch Ultra HD (4K) LED Smart Tizen TV
স্যামসাংয়ের এই স্মার্ট টিভিটি 62,990 টাকায় বিক্রি হচ্ছে। এই টিভি কেনার উপর 26 শতাংশ ছাড় পাওয়া যাবে। টিভির আসল দাম 85,600 টাকা। এছাড়া গ্রাহকরা পুরনো টিভি এক্সচেঞ্জ করে নতুন টিভিতের 4320 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। এই স্মার্ট টিভি Tizen OS-এ চলে এবং এতে 20W স্পিকার রয়েছে। কোম্পানি এই টিভিটি কেনার ওপর 2 বছরের ওয়ারেন্টি অফার করছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile