11000 টাকার কম দামে Redmi এর দুটি নতুন স্মার্টফোনের সেল শুরু, 6300mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

11000 টাকার কম দামে Redmi এর দুটি নতুন স্মার্টফোনের সেল শুরু, 6300mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট

Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi সম্প্রতি তার দুটি নতুন স্মার্টফোন Redmi A7 এবং Redmi A7 Pro লঞ্চ করেছিল। আজ 24 এপ্রিল থেকে রেডমির দুটি ফোনের প্রথম সেল দুপুর 12 টায় শুরু হবে। রেডমি এ7 এবং রেডমি এ7 প্রো ফোনে বড় ব্যাটারি সহ 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে দেওয়া। কম বাজেটে দুর্দান্ত ফিচার চাইছেন তবে রেডমির এই দুটি ফোন একটি ভাল বিকল্প হতে পারে। আসুন জেনে নেওয়া যাক রেডমি এ7 এবং রেডমি এ7 প্রো ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Redmi A7 এবং Redmi A7 Pro ফোনের দাম কত

দামের কথা বললে, রেডমি এ7 এবং রেডমি এ7 প্রো ফোনের 3GB RAM+64GB স্টোরেজ মডেলের দাম 10,499 টাকা রাখা হয়েছে। পাশাপাশি, রেডমি এ7 প্রো ফোনের 4GB+64GB স্টোরেজ মডেলের দাম 11,499 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: Jio 949 নাকি Airtel 979: কোন রিচার্জ প্ল্যানে কোম্পানি দিচ্ছে বেশি ডেটা এবং ভ্যালিডিটি? একটিতে 90 দিনের মেয়াদ

নতুন রেডমি ফোন Xiaomi-এর অফিসিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সাইট Flipkart এবং অফলাইন রিটেইল স্টোর থেকে কেনা যাবে।

রেডমি এ7 এবং রেডমি এ7 প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, ডিসপ্লের কথা বললে রেডমি এ7 ফোনে 6.88-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া, পাশাপাশি রেডমি এ7 প্রো ফোনে রয়েছে 6.9-ইঞ্চির বড় HD+ IPS LCD ডিসপ্লে। দুটি ফোনের ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট অফার করা হয়েছে।

পারফরম্যান্সের জন্য রেডমি এ7 এবং রেডমি এ7 প্রো দুটি ফোন অক্টা-কোর UNISOC T7250 প্রসেসরে কাজ করে, যা Mali-G57 GPU এর সাথে আসে। ফোনটি LPDDR4x RAM এবং 64GB UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা।

অপারেটিং সিস্টাম হিসেবে রেডমি এ7 ফোনটি Android 15 ভিত্তিক Xiaomi HyperOS 2 সহ আসে। তবে রেডমি এ7 প্রো Android 16 ভিত্তিক Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টামে চলবে।

Redmi A7 and Redmi A7 pro sale starts in india today

ফটোগ্রাফির ক্ষেত্রে, রেডমি এ7 সিরিজ ফোনের রিয়ারে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে।

আরও পড়ুন: Jio 949 নাকি Airtel 979: কোন রিচার্জ প্ল্যানে কোম্পানি দিচ্ছে বেশি ডেটা এবং ভ্যালিডিটি? একটিতে 90 দিনের মেয়াদ

পাওয়ার দিতে রেডমি এ7 ফোনে 5200mAh এর ব্যাটারি দেওয়া এবং রেডমি এ7 প্রো ফোনে 6300mAh এর ব্যাটারি পাওয়া যাবে। এটি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে এই ফোনে IP52 রেটিং সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo