200 টাকার কম দামে Vodafone Idea এর তিনটি সস্তা রিচার্জ প্ল্যান, পাবেন আনলিমিটেড কলিং এবং ডেটা সুবিধা

200 টাকার কম দামে Vodafone Idea এর তিনটি সস্তা রিচার্জ প্ল্যান, পাবেন আনলিমিটেড কলিং এবং ডেটা সুবিধা

দেশের তৃতীয় বৃহত্তম বেসরকারি টেলিকম কোম্পানি Vodafone Idea (Vi) তার গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের প্ল্যান অফার করছে। এই প্ল্যানগুলি বিভিন্ন ক্যাটাগরিতে লিস্ট করা। এতে দামি বার্ষিক প্ল্যান থেকে শুরু করে সস্তা দামের মাসিক প্ল্যান পর্যন্ত পাওয়া। তবে এমনও অনেক গ্রাহক রয়েছে যে নম্বর এক্টিভ রাখার রিচার্জ করেন। এই ইউজারদের জন্য, কোম্পানি 200 টাকা দামের তিনটি প্ল্যান অফার করছে। আসুন এই তিনটি প্ল্যান সম্পর্কে আরও জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vodafone Idea Vi এর 179 টাকার রিচার্জ প্ল্যান

ভিআই তার গ্রাহকদের জন্য 179 টাকার প্ল্যান অফার করছে, যা কোম্পানির পোর্টফোলিওতে আনলিমিটেড ক্যাটাগরিতে লিস্ট করা। এই রিচার্জ প্ল্যানে 24 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং 300 SMS বিনামূল্যে পাবেন। তবে, এই প্ল্যানটি শুধুমাত্র 1GB ডেটা অফার করে। এছাড়া, কোম্পানি Vi Movies & TV অ্যাপে বিনামূল্যে অ্যাক্সেস অফার করছে। এমন পরিস্থিতিতে, আপনি যদি শুধুমাত্র আপনার নম্বর এক্টিভ রাখতে চান বা বেশি ডেটার প্রয়োজন না হয়, তাহলে আপনি এই প্ল্যানটি নিতে পারেন।

আরও পড়ুন: Amazon সেলে সবচেয়ে পাতলা iPhone Air ফোনে সবচেয়ে বড় ছাড়, 26 হাজার টাকা সস্তায় কেনার সুযোগ

Vi-এর 189 টাকার রিচার্জ প্ল্যান

ভোডাফোন আইডিয়ার আরেকটি প্ল্যান হল 189 টাকার। এই প্ল্যানে কোম্পানি 26 দিনের ভ্যালিডিটি অফার করে। সুবিধার মধ্যে রয়েছে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, 300 ফ্রি SMS এবং 1GB ডেটা। এছাড়া কোনও অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে না এতে।

199 টাকার ভোডাফোন আইডিয়া রিচার্জ প্ল্যান

তৃতীয় রিচার্জ প্ল্যানটি হল 199 টাকার। এতে পুরো 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, 300SMS ফ্রি এবং মোট 2GB ডেটা সুবিধা পাওয়া যাবে। এছাড়া আপনি Vi Movies & TV অ্যাপেও বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ Oppo আজ লঞ্চ করবে বাজেট স্মার্টফোন, লঞ্চের আগে জেনে নিন কত হবে দাম এবং স্পেক্স

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo