7000mAh ব্যাটারি সহ Oppo আজ লঞ্চ করবে বাজেট স্মার্টফোন, লঞ্চের আগে জেনে নিন কত হবে দাম এবং স্পেক্স
ওপ্পো ভারতে আজ 9 মার্চ লঞ্চ করতে চলেছে Oppo K14 5G স্মার্টফোন
আপকামিং স্মার্টফোনটি কোম্পানির নতুন K14 লাইনআপের দ্বিতীয় মডেল হবে
ওপ্পো কে14 5জি ফোনে ফিচার হিসেবে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা এবং MediaTek Dimensity 6000 চিপসেট সিরিজের প্রসেসর
ওপ্পো ভারতে আজ 9 মার্চ লঞ্চ করতে চলেছে Oppo K14 5G স্মার্টফোন। আপকামিং স্মার্টফোনটি কোম্পানির নতুন K14 লাইনআপের দ্বিতীয় মডেল হবে। সম্প্রতি ওপ্পো নিশ্চিত করেছে নতুন ওপ্পো কে14 5জি ফোনটি ই-কমার্স সাইট এবং কোম্পানির অফিসিয়ার সাইট থেকে বিক্রি করা হবে। ওপ্পো কে14 5জি ফোনে ফিচার হিসেবে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা এবং MediaTek Dimensity 6000 চিপসেট সিরিজের প্রসেসর। আসুন লঞ্চের আগে জেনে নেওয়া যাক ওপ্পো কে14 5জি ফোনের দাম কত হবে, স্পেসিফিকেশন কেমন হবে এবং সেল কবে।
Surveyভারতে আজ লঞ্চ হচ্ছে Oppo K14 5G
ওপ্পো কে14 5জি ফোনটি আজ 9 মার্চ দুপুর 12টায় লঞ্চ হবে। সম্প্রতি কোম্পানি নিশ্চিত করেছে যে ওপ্পো কে14 ফোনের বিক্রি Flipkart থেকে করা হবে। এছাড়া এটি ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোরে থেকে পার্পল এবং হোয়াইট কালার অপশনে কেনা যাবে। এটি 6GB+128GB এবং 8GB+256GB স্টোরেজ অপশনে আসবে।
আরও পড়ুন: 10 মার্চ লঞ্চ হবে Poco এর আরেকটি সস্তা 5জি স্মার্টফোন, থাকবে 6000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার

কত দাম হবে ওপ্পো কে14 5জি ফোনের
দামের কথা বললে, ওপ্পো কে14 5জি ফোনটি 18,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে আসতে পারে। এই সেগামেন্টে সম্প্রতি Realme C83 5G ফোন ভারতে লঞ্চ করেছে।
ওপ্পো কে14 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে
ফিচারের কথা বললে, ওপ্পো কে14 5জি ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকতে পারে। ওপ্পো কে14 5জি ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর সহ আসবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। এটি 8GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ সাপোর্ট করে।
এছাড়া এটি ডুয়াল রিয়ার ক্যামেরা সহ আসবে বলে জানা গেছে। ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা সহ সেকেন্ডারি একটি ক্যামেরা থাকবে। সাথে পাওয়ার দিতে এতে 7000mAh ব্যাটারি এবং 45W দ্রুত চার্জিং দেওয়া হবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile