Airtel কে টেক্কা দিতে Reliance Jio লঞ্চ করল নতুন প্ল্যান, 12 OTT সাবস্ক্রিপশন সহ মিলবে আনলিমিটেড ডেটা
Relianc Jio গ্রাহকদের জন্য একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই নতুন প্ল্যানের দাম 398 টাকা
Airtel কে টেক্কা দিতে জিও তার এই নতুন প্ল্যান চালু করেছে
নতুন প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটির সাথে আসে
Reliance Jio গ্রাহকদের জন্য একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই নতুন প্ল্যানের দাম 398 টাকা। Airtel কে টেক্কা দিতে জিও তার এই নতুন প্ল্যান চালু করেছে। প্ল্যানের বিশেষত্ব হল যে এতে গ্রাহকরা 400 টাকার কম দামে একগুচ্ছ সুবিধা পাবেন।
Reliance Jio 398 টাকার প্ল্যানে কী রয়েছে বিশেষ
নতুন প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটির সাথে আসে। তবে 28 দিনের হিসেবে এতে ডেটা প্রচুর পাওয়া যাবে। গ্রাহকরা এতে প্রতিদিন 2GB ডেটা সুবিধা পাবেন। এছাড়া থাকছে 100 SMS এর সুবিধা।
ডেটা, SMS এর পাশাপাশি এতে আনলিমিটেড ভয়েস কলিং পাবেন গ্রাহকরা। এছাড়া আপনি JioTV প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন, যেখানে 12 OTT পাওয়া যাবে।
OTT সাবস্ক্রিপশন সম্পর্কে কথা বলতে গেলে, এতে Prime Video, Lionsgate Play, Discovery+, Docubay, Hoichoi, SunNXT, Planet Marathi, Chaupal, EpicON এবং Kanccha Lanka এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। গ্রাহকরা এই প্ল্যানটি My Jio অ্যাপ থেকে রিচার্জ করতে পারেন। এছাড়াও Paytm, Phonepe এর মাধ্যমে রিচার্জ করা যাবে।
Jio কোম্পানি এর সাথে আরও দুটি প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এতে 398 টাকার সাথে, 1198 টাকা এবং 4498 টাকার প্ল্যানও আনা হয়েছে।