3 মাস পর্যন্ত প্রতিদিন 2GB ডেটা এবং আনলিমিটেড কলিং সহ Reliance Jio এর রিচার্জ প্ল্যান, গুনতে গুনতে শেষ হবে না সুবিধা
Reliance Jio তার গ্রাহকদের বিভিন্ন রকমের নতুন অফার এবং রিচার্জ প্ল্যান অফার করে। কিছু রিচার্জ প্ল্যান সস্তায় আসে যা পুরো মাসে সুবিধা অফার করে। পাশাপাশি, কোম্পানি বার্ষিক প্ল্যানও অফার করে যা কম খরচে পুরো বছরভর সুবিধা দেয়। তবে যদি আপনি দীর্ঘ মেয়াদী প্ল্যান খুঁজছেন যা দামি না হক তবে জিও এর 98 দিনের প্ল্যানটি ভাল বিকল্প হতে পারে। এই প্ল্যানের বিশেষ জিনিস হল এতে Google Gemini Pro এর সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। আসুন জিও এর এই রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।
SurveyJio এর 98 দিনের রিচার্জ প্ল্যানের দাম কত
জিওর 98 দিনের রিচার্জ প্ল্যানের দাম 999 টাকা। এতে কোম্পানি 3 মাসের সুবিধা দিচ্ছে। যার মানে আপনাকে 3 মাস পর্যন্ত বার-বার রিচার্জ করতে হবে না।
আরও পড়ুন: 17 মার্চ লঞ্চের আগ Samsung Galaxy M17e 5G ফোনে দাম ফাঁস, দাম জানলে চমকে যাবেন
জিওর 999 টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে
সুবিধার কথা বললে, জিও 999 টাকার প্ল্যানে মোট 98 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। গ্রাহকদের এতে প্রতিদিন 2GB ডেটা সুবিধা দেওয়া হয়। যার মানে পুরো মেয়াদে 196 জিবি ডেটা পাওয়া যাবে।
এছাড়া সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। যা যেকোনো নেটওয়ার্কে যতখুশি কলিং করার সুবিধা দেয়।
শুধু তাই নয়, কোম্পানি এতে দিচ্ছে প্রতিদিন 100 SMS সুবিধা। জিও তার গ্রাহকদের স্পেশাল সুবিধা হিসেবে 3 মাসের JioHotstar এর মোবাইল বা টিভি সাবস্ক্রিপশন দিচ্ছে। এছাড়া এতে জিওএআইক্লাউড এর 50 জিবি ফ্রি স্টোরেজ অফার করছে।
সাথে থাকছে 18 মাস পর্যন্ত গুগল জেমিনি প্রো সাবস্ক্রিবপশন, যার আসল দাম 35,100 টাকা। এতে থাকবে 2000 জিবি ক্লাউড স্টোরেজ , Nano Banana এবং বাকি সুবিধা।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile