jio vs airtel vs vodafone idea cheapest 5g plans which is more benefits
Jio Vs Airtel Vs Vodafone Idea (Vi): বর্তমান সময় 5G ইন্টারনেটের ব্যবহার দ্রুত বাড়ছে এবং প্রায় সব মোবাইল গ্রাহকরাই সস্তা দামের ভালো 5G প্ল্যান খুঁজছেন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে জিও, এয়ারটেল নাকি ভোডাফোন আইডিয়া কোন কোম্পানি সবচেয়ে সস্তা 5G রিচার্জ অফার করছে? আপনি যদি অতিরিক্ত খরচ না করেই হাই-স্পিড 5G-র অভিজ্ঞতা পেতে চান, তবে এই তিনটি টেলিকম কোম্পানির সবচেয়ে সস্তা 5জি প্ল্যানগুলো সম্পর্কে জানা জরুরি।
ভোডাফোন আইডিয়া তার গ্রাহকদের 349 টাকার 5G প্ল্যান অফার করে। এই প্ল্যানে প্রতিদিন 1.5GB হাই-স্পিড ডেটা দেওয়া হয়। এর সাথে সব নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS-এর সুবিধা পাওয়া যায়। ভি প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এই প্ল্যানের সাথে কোম্পানি আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা দিচ্ছে। তবে এতে 300 জিবি-র ‘ফেয়ার ইউসেজ পলিসি’ (FUP) চালু করা। এছাড়া গ্রাহকরা ‘Binge All Night’, ‘Weekend Data Rollover’, ‘Data Delight’ এবং ‘Vi Movies & TV’-র মতো সুবিধাও পাবেন।
আরও পড়ুন: 100W ফাস্ট চার্জিং সহ ফুল ওয়াটারপ্রুফ নতুন Redmi 5G স্মার্টফোনের আজ থেকে সেল শুরু, জানুন দাম কত
শুধুমাত্র দামের কথা বললে, জিওর 198 টাকার প্ল্যানটি সবচেয়ে সস্তা 5G বিকল্প হিসেবে উঠে আসে। এই প্ল্যানের ভ্যালিডিটি 14 দিনের এবং এতে প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100 SMS-এর সুবিধা রয়েছে।
এই প্ল্যানের বিশেষ সুবিধা হলো এতে ট্রু আনলিমিটেড 5G ডেটা সুবিধা দেওয়া হয়। যার মানে 5G গ্রাহকরা ডেটা লিমিটের চিন্তা ছাড়াই হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়া এতে JioTV এবং Jio AI Cloud-এর মতো পরিষেবা ব্যবহারের সুবিধাও থাকছে।
এয়ারটেল গ্রাহকদের জন্য সবচেয়ে সস্তা 5G প্ল্যানের দাম 379 টাকা। এই রিচার্জে প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS পাওয়া যায়। প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিনের।
এই প্ল্যানের সাথে কোম্পানি 300GB FUP লিমিটের আওতায় আনলিমিটেড 5G ব্যবহারের সুবিধা দেয়। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে Apple Music-এর 6 মাসের ফ্রি সাবস্ক্রিপশন এবং এক মাসের জন্য 30 জিবি Google One ক্লাউড স্টোরেজ।
তিনটি কোম্পানির মধ্যে তুলনা করলে স্পষ্ট বোঝা যায় যে, দামের দিক থেকে জিও এগিয়ে রয়েছে। যেখানে ভি এর এন্ট্রি লেভেল 5জি প্ল্যানের দাম 349 টাকা এবং এয়ারটেল এর দাম 379 টাকা, সেখানে জিও মাত্র 198 টাকায় 5জি পরিষেবা দিচ্ছে। তবে ভ্যালিডিটি, ডেটার প্রয়োজনীয়তা এবং অতিরিক্ত সুবিধার মতো বিষয়গুলোর ওপর ভিত্তি করে আপনার জন্য সঠিক পছন্দটি ভিন্ন হতে পারে।
আরও পড়ুন: Redmi Turbo 5 vs Motorola Edge 70 Pro: বড় ব্যাটারি নাকি শক্তিশালী প্রসেসর কোনটি হবে আপনার চয়েজ
যদি আপনি কম খরচে 5জি ব্যবহার করতে চান, তবে বর্তমানে জিও-র 198 টাকার প্ল্যানে সবচেয়ে সস্তা বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে।