Redmi Turbo 5 vs Motorola Edge 70 Pro: বড় ব্যাটারি নাকি শক্তিশালী প্রসেসর কোনটি হবে আপনার চয়েজ

Redmi Turbo 5 vs Motorola Edge 70 Pro: বড় ব্যাটারি নাকি শক্তিশালী প্রসেসর কোনটি হবে আপনার চয়েজ

Xiaomi ভারতীয় বাজারে Redmi Turbo 5 লঞ্চ করেছে, যার প্রতিযোগিতা Motorola Edge 70 Pro এর সাথে হবে। রেডমি টার্বো 5 ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর। অন্যদিকে, মোটোরোলা এজ 70 প্রো ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর। এখানে রেডমি টার্বো 5, মোটোরোলা এজ 70 প্রো ফোনের মধ্যে একটি বিস্তারিত তুলনা তুলে ধরা হলো।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Redmi Turbo 5 vs Motorola Edge 70 Pro ফোনের দাম এবং স্টোরেজ

দামের কথা বললে, রেডমি টার্বো 5 ফোনের 8GB+256GB ভ্যারিয়্যান্টের দাম 37,999 টাকা এবং 12GB+256GB ভ্যারিয়্যান্টের দাম 40,999 টাকা। অন্যদিকে, মোটোরোলা এজ 70 প্রো ফোনের 8GB+256GB ভ্যারিয়্যান্টের দাম 39,999 টাকা এবং 12GB+256GB ভেরিয়েন্টের দাম 42,999 টাকা।

আরও পড়ুন: Amazon Prime Day sale এর ঘোষণা, প্রাইম মেম্বাররা পাবেন সবকিছু সস্তা, জানুন কবে থেকে হচ্ছে শুরু

রেডমি টার্বো 5 নাকি মোটোরোলা এজ 70 প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে ও রেজোলিউশনের কথা বললে, রেডমি টার্বো 5 ফোনে রয়েছে 6.59-ইঞ্চির 1.5K ফ্লুইড (Fluid) ডিসপ্লে, যার রেজোলিউশন 2712×1220 পিক্সেল, এতে 120Hz রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পলিং রেট এবং পিক 3500 নিটস ব্রাইটনেস রয়েছে। অন্যদিকে, মোটোরোলা এজ 70 প্রো ফোনে রয়েছে 6.8-ইঞ্চির 1.5K এক্সট্রিম (Extreme) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যার রেজোলিউশন 2772×1272 পিক্সেল, এতে 144Hz রিফ্রেশ রেট এবং পিক 5200 নিটস ব্রাইটনেস রয়েছে।

অপারেটিং সিস্টেম হিসেবে, রেডমি টার্বো 5 ফোনটি Android 16 এর ওপর কাজ করে,যা HyperOS 3-তে চলে। মোটোরোলা এজ 70 প্রো ফোনে রয়েছে Android 16 অপারেটিং সিস্টেম।

প্রসেসরের ক্ষেত্রে, রেডমি টার্বো 5 ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর। মোটোরোলা এজ 70 প্রো-তে ব্যবহৃত হয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 8500 Extreme প্রসেসর।

ক্যামেরা সেটআপ হিসেবে, রেডমি টার্বো 5 ফোনের রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা (OIS ও EIS সাপোর্টসহ) এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। অন্যদিকে, মোটোরোলা এজ 70 প্রো ফোনের পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা (OIS সাপোর্ট ও f/1.8 অ্যাপারচার সহ) এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অটোফোকাস ক্যামেরা।

ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রেডমি টার্বো 5 ফোনে রয়েছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এদিকে, মোটোরোলা এজ 70 প্রো-তে সেলফি ও ভিডিও কলের জন্য f/1.9 অ্যাপারচারসহ 50 মেগাপিক্সেলের অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, রেডমি টার্বো 5 ফোনে রয়েছে 7540 mAh-এর ব্যাটারি, যা 100W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, মোটোরোলা এজ 70 প্রো ফোনে রয়েছে 6500mAh-এর ব্যাটারি যা 90W টার্বোপাওয়ার (TurboPower) ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: ভাড়া বাড়িতে Portable AC নাকি 1 Ton Split AC, কোনটি হবে বেশি সুবিধার

কানেক্টিভিটি সুবিধা হিসেবে, রেডমি টার্বো 5 ফোনে রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS, USB Type-C 2.0 পোর্ট এবং NFC সুবিধা। অন্যদিকে, মোটোরোলা এজ 70 প্রো-ফোনে রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 6E, Bluetooth 5.4, GPS, USB Type-C 2.0 এবং NFC।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile