Jio vs Airtel 355 prepaid recharge plan Validity data benefits and more
Jio 355 vs Airtel 355: মাস শেষে রিচার্জের সময় একটাই প্রশ্ন মাথায় আসে, কম টাকায় সবচেয়ে বেশি সুবিধা কোথায় পাব? বিশেষ করে যাদের বাজেট সীমিত, তারা সবসময় চান এমন একটা প্ল্যান যেখানে প্রচুর ডেটা থাকবে, কলিং হবে আনলিমিটেড, আর ভ্যালিডিটি থাকবে পুরো একমাস। ঠিক এই চাহিদাটাকে মাথায় রেখেই জিও আর এয়ারটেল দুজনেই এনেছে 355 টাকার প্রিপেইড প্ল্যান। দাম একই, কিন্তু সুবিধার কী আছে সেটা জানলে অবাক হয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক কে কতটা বেশি সুবিধা দেয়।
এই প্ল্যানে পাচ্ছেন 25 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS সাথে পুরো 30 দিনের ভ্যালিডিটি। কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে বাড়তি সুবিধাগুলোর মধ্যে।
এই রিচার্জের সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে JioHotstar Mobile-এর 3 মাসের সাবস্ক্রিপশন। মানে সিনেমা, ওয়েব সিরিজ, লাইভ ক্রিকেট, সব একসঙ্গে। তার উপর রয়েছে 50 জিবি স্টোরেজ সহ JioAICloud ব্যবহারের সুযোগ। আর সবচেয়ে বড় বিষয় হলো, সঙ্গে দেওয়া হচ্ছে Google Gemini Pro-র সাবস্ক্রিপশন, যা 18 মাস পর্যন্ত পাওয়া যাবে। AI ফিচার আর ক্লাউড স্টোরেজ মিলিয়ে এটা সত্যিই একটা দুর্দান্ত প্যাকেজ।
আরও পড়ুন: তীব্র গরমে AC এর কোন মোড ঘরকে রাখবে শিমলার মতো ঠান্ডা, এবং বিল আসবে কম
এয়ারটেলও দিচ্ছে এই প্ল্যানে 25 জিবি ডেটা আর আনলিমিটেড কলিং। SMS সুবিধাটা অবশ্য এরিয়া হিসেবে একটু আলাদা হতে পারে।
তবে এয়ারটেল এর বাড়তি সুবিধাটা ভিন্ন ধরনের। এই প্ল্যানে পাচ্ছেন Adobe Express Premium-এ অ্যাক্সেস, যেটা কনটেন্ট ক্রিয়েটর, ডিজাইনার বা সোশ্যাল মিডিয়ায় যারা এক্টিভ তাদের জন্য সত্যিই কাজের। এছাড়া রয়েছে এয়ারটেল এর Safe Network ফিচার, যেটা AI-র সাহায্যে স্প্যাম কল, ফেক লিঙ্ক আর ব্যাংকিং OTP জালিয়াতি থেকে আপনাকে সুরক্ষিত রাখে। ডিজিটাল প্রতারণা এখন যেভাবে বাড়ছে, সেদিক থেকে এটা বেশ গুরুত্বপূর্ণ একটা সুবিধা।
রিলায়েন্স জিও নিন যদি আপনি এন্টারটেনমেন্ট আর AI টুলস বেশি ব্যবহার করেন। হটস্টার সাবস্ক্রিপশন আর Gemini Pro মিলিয়ে এই প্ল্যানের দাম অনেক বেশি।
এয়ারটেল নিন যদি আপনি ঝামেলা মুক্ত সহজ একটা প্ল্যান চান এবং অনলাইন নিরাপত্তাকে গুরুত্ব দেন।
আর যদি মাত্র 24 টাকা বেশি খরচ করতে রাজি থাকেন, তাহলে এয়ারটেল এর 379 টাকার প্ল্যানটা একবার দেখুন, সেখানে সুবিধা আরও বেশি এবং পুরো টাকাটাই উসুল হয়ে যায়।