তীব্র গরমে AC এর কোন মোড ঘরকে রাখবে শিমলার মতো ঠান্ডা, এবং বিল আসবে কম
একাধিক শহরে হিটওয়েব (তীব্র তাপপ্রবাহের কারণে) এর সতর্কতা জারি করেছে এবং প্রয়োজন না থাকলে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র সরকার। ক্রমাগত গরম বাড়ায় হাঁসফাঁস করছে মানুষেরা। এমন সময় গরম থেকে রেহাই পেতে সারাদিন AC চালু করতে হচ্ছে। কিন্তু মাস শেষে বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত! আসলে সমস্যাটা এয়ার কন্ডিশারে নয়, সমস্যা হলো সঠিক মোড আর তাপমাত্রা না জানায়। সঠিক টেম্পারেচারে এসি চালালে কম খরচেই গরম থেকে নিস্তার পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক এসি কোন টেম্পারেচার রাখলে কম খরচে ঘরকে ঠান্ডা রাখা যাবে।
SurveyAC কত টেম্পারেচারে চালাবেন?
অনেকেই মনে করেন, এসির তাপমাত্রা বা টেম্পারেচার যত কম দেবেন, ঘর তত তাড়াতাড়ি ঠান্ডা হবে। এটা আসলে ভুল ধারণা। 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস হলো আদর্শ তাপমাত্রা। এই রেঞ্জে ঘর যথেষ্ট ঠান্ডা থাকে এবং এসিকে বেশি চালাতে হয় না। ফলে বিদ্যুৎ খরচ অনেকটাই কমে আসে।
রিসার্চে বলছে, প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা কমালে প্রায় 6 শতাংশ বেশি বিদ্যুৎ খরচ হয়। তাই 16 বা 18 ডিগ্রিতে চালানোর অভ্যাস থাকলে এখনই বদলে ফেলুন।
কোন মোডে চালাবেন এসি?
Auto Mode – এটি সবচেয়ে স্মার্ট পছন্দ। এই মোডে এসি নিজেই ঘরের তাপমাত্রা বুঝে কম্প্রেসার ও ফ্যানের স্পিড কন্ট্রোল করে। ফলে অযথা বিদ্যুৎ নষ্ট হয় না।
Cool Mode – সাধারণত দিনের বেলা তীব্র গরমে এই মোড ব্যবহার করা যায়। তবে তাপমাত্রা অবশ্যই 24-26 ডিগ্রিতে রাখতে হবে।
Sleep Mode – রাতে ঘুমানোর সময় এই মোড চালু রাখুন। এই মোডে এসি ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়িয়ে দেয়, যা ঘুমের জন্য আরামদায়ক এবং বিদ্যুৎও কম খরচ হয়।
Dry Mode বা Dehumidifier Mode – বর্ষার সময় বা আর্দ্র আবহাওয়ায় এই মোড দারুণ কাজ করে। ঘরের বাড়তি আর্দ্রতা কমিয়ে দেয়, ফলে কম তাপমাত্রা ছাড়াও ঘর আরামদায়ক থাকে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile