ভারতে লঞ্চের আগেই Xiaomi 17T স্মার্টফোনের দাম ফাঁস, 50MP এর তিনটি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ এই দিন আসছে বাজারে

ভারতে লঞ্চের আগেই Xiaomi 17T স্মার্টফোনের দাম ফাঁস, 50MP এর তিনটি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ এই দিন আসছে বাজারে

Xiaomi 17T ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে। কোম্পানি লঞ্চের আগেই টিজ করে স্মার্টফোনের দুর্ধর্ষ ক্যামেরা থাকার বিষয় ইঙ্গিত দিয়েছে। টিজারে জানানো হয়েছে যে শাওমি 17টি ফোনের Leica ক্যামেরা পাওয়া যাবে। এতে বোঝা যাচ্ছে যে কোম্পানি আপকামিং ফোনে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির ক্ষমতায় বেশি ফোকস করছে। এছাড়া খবর থেকে জানা গেছে যে এতে বড় ব্যাটারি অফার করা হবে। কোম্পানি আপকামিং শাওমি 17টি ফোনটি গ্লোবাল মার্কেটে 28 মে লঞ্চ করবে। সাথে ভারতের বাজারে শাওমি 17টি আগামী মাসের 4 জুন আসবে। চলুন শাওমি 17টি এর বিষয় জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Xiaomi 17T ফোনের লঞ্চ তারিখ কবে এবং দাম কত হবে

আপকামিং শাওমি 17টি ফোনটি ভারতে 4 জুন লঞ্চ হবে। তবে ভারতের বাজারে আসার আগেই শাওমি 17টি ফোনের দামও লিক হয়ে গেছে। টিপস্টার অভিষেক যাদবের তথ্য অনুযায়ী, ভারতে ফোনের বেস মডেলটি 12GB+256GB সহ আসতে পারে, যার দাম 59,999 টাকা হতে পারে বলে জানা গেছে। এছাড়া ফোনের 12GB+512GB স্টোরেজ মডেলও লঞ্চ হবে। নতুন ফোনটি কোম্পানি ভায়োলেট এবং ডিপ ব্লু কালার অপশনে আনবে।

আরও পড়ুন: মাত্র 51 টাকার সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL, মাত্র 51 টাকায় প্রতিদিন 2 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং

শাওমি 17টি ফোনের স্পেসিফিকেশন

বাজারে আসার আগেই শাওমি 17টি ফোনের স্পেসিফিকেশন বেশ চর্চায় রয়েছে। আপকামিং ফোনে 120 রিফ্রেশ রেট সহ 6.59-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকবে। শাওমি 17টি ফোনে ডলবি ভিশন সাপোর্ট থাকবে বলে জানা গেছে। এছাড়া এতে ডুয়াল স্টিরিও স্পিকারও দেওয়া হবে।

প্রসেসর হিসেবে শাওমি 17টি ফোনে Dimensity 8500 Ultra চিপসেট ব্যবহার করা হবে। আশা করা হচ্ছে, ফোনটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে প্রি-ইনস্টলড অবস্থায় বাজারে আসবে।

পাওয়ার দিতে শাওমি 17টি ফোনে 6500mAh অফার করা যেতে পারে। যার সাথে কোম্পানি 67W ফাস্ট চার্জিং সুবিধা পেয়ার করতে পারে।

ফোনের ক্যামেরা ব্যবস্থার ওপর কোম্পানি বিশেষ গুরুত্ব দিয়েছে। লিক থেকে জানা গেছে যে, ফোনের প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের Light Hunter 800 সেন্সর ব্যবহার করা হবে। এর পাশাপাশি এতে 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে, যা 5x অপটিক্যাল জুম সুবিধা অফার করবে বলে আশা করা হচ্ছে। ফোনে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরাও থাকবে। তাছাড়া, ডিভাইসে 60fps 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা থাকতে পারে এবং এটি IP68 রেটিং-সহ বাজারে আসতে পারে।

আরও পড়ুন: 13,999 টাকার শুরুর দামের Motorola দুটি বাজেট 5G ফোনের সেল শুরু, রয়েছে 7000mAh ব্যাটারি এবং 12GB পর্যন্ত RAM ফিচার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile