মাত্র 51 টাকার সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL, মাত্র 51 টাকায় প্রতিদিন 2 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং
সরকারী টেলিকম কোম্পানি BSNL আবারও গ্রাহকদের আকৃষ্ট করতে একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে। আসলে ভারত সঞ্চার নিগম লিমিটেড একটি দুর্দান্ত অফার চালু করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘Freedom Offer’ (ফ্রিডম অফার)। এই অফারের আওতায় 51 টাকার নতুন প্ল্যান চালু করা হয়েছে, যার মাধ্যমে গ্রাহকদের একগুচ্ছ সুবিধা পাবেন।
Surveyএই প্ল্যানে, বিএসএনএল অত্যন্ত কম খরচে ডেটা, কলিং এবং একটি বিনামূল্যে সিম কার্ডের মতো সুবিধা অফার করছে। চলুন, বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক এই অফারে ঠিক কী কী সুবিধা রয়েছে।
BSNL-এর 51 টাকার রিচার্জ প্ল্যান
New connection. Smart savings. Stronger network.
— BSNL India (@BSNLCorporate) May 22, 2026
Get started with the BSNL Freedom Offer at just ₹51/- and enjoy:
* Daily 2GB Data/ Day
* 100 SMS/ Day
* FREE BSNL SIM
* 28 Days Validity
* Unlimited Calling
Because every smart start deserves a reliable connection.
Available… pic.twitter.com/hnQFQbNUrB
বিএসএনএল এর তরফে চালু হওয়া এই নতুন প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা পাবন। সাথে এই প্ল্যানে থাকছে প্রতিদিন 100 SMS এর সুবিধাও। বিশেষ জিনিস হল যে এই অফারের সাথে গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই একটি BSNL সিম কার্ড পাবেন। তবে বলে দি যে, এই অফারটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্যই চালু করা হয়েছে।
28 দিনের ভ্যালিডিটি থাকবে এই রিচার্জ প্ল্যানে
এই নতুন প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। যার মানে একবার রিচার্জে আপনি প্রায় পুরো মাস পর্যন্ত ইন্টারনেট এবং কলিং এর সুবিধা পাবেন। এছাড়া প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। কম খরচে বেশি সুবিধা থাকার কারণে এই প্ল্যানটি এমন গ্রাহকদের জন্য ভাল বিকল্প হবে, যারা নতুন মোবাইল কানেকশন নেওয়ার কথা ভাবছেন।
কতদিন পর্যন্ত থাকবে বিএসএনএল অফারটি
কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, এই অফারটি শুধুমাত্র নতুন বিএসএনএল গ্রাহকদের জন্য আনা হয়েছে। আপনি বিএসএনএল এর কোনো কাস্টমার সার্ভিস সেন্টারে অথবা কোনো রিটেইল স্টোরে গিয়ে এই সুবিধাটি নিতে পারবেন। এটি একটি সীমিত সময়ের অফার, যা 22 মে 2026 থেকে 30 জুন 2026 পর্যন্ত পাওয়া যাবে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Samsung Ultra 5G স্মার্টফোন হয় গেল সস্তা, 23 হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile