10 হাজার টাকার কম বাজেটে স্মার্টফোন, Amazon সেলে সস্তার ফোন আরও সস্তায় কেনার সুযোগ

উৎসবের মরসুমে Amazon এর গ্রেট গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলছে। আপনি যদি 10 হাজার টাকার বাজেটে নতুন ফোন কেনার কথা ভাবছেন তবে ই-কমার্স অ্যামাজন দিচ্ছে দারুন সুযোগ। এখানে ফোনটি অনেকটা সস্তায় কেনা যাবে। অ্যামাজন Itel Zeno 300, Lava Bold N2, Lava Bold N4 Lite, Zeno 100 Pro, এবং Zeno 100 Lite-এর উপর ছাড় দিচ্ছে। চলুন 10,000 টাকার কম দামের স্মার্টফোনে পাওয়া ডিল, অফার এবং ডিসকাউন্টগুলি একনজরেদেখে নেওয়া যাক।

আইটেল জেনো 300 ফোনের 4GB RAM+64GB স্টোরেজ মডেলটি অ্যামাজনে 9199 টাকায় বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক অফারের আওতায়, SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে, যার পরে ফোনের দাম কমে 8280 টাকা হয় যাবে। জেনো 300 ফোনে রয়েছে একটি বড় 6000mAh ব্যাটারি যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে একটি অক্টা-কোর ইউনিসক T7100 চিপসেট রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 গো-তে চলে।

আরও পড়ুন: মাসে 200 টাকারও কম খরচে BSNL দিচ্ছে প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড কল, সাথে 380 দিনের মেয়াদ

লাভা বোল্ড এন2 ফোনের 4GB+64GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি অ্যামাজনে 9699 টাকায়
লিস্ট করা হয়েছে । সেল চলাকালীন, আপনি SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন, যার ফলে ফোনের দাম কমে 8730 টাকা হয় যাবে। বোল্ড এন2-তে রয়েছে একটি 13 মেগাপিক্সেল AI ডুয়াল রিয়ার ক্যামেরা। এতে একটি 6.75-ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে। ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 10W চার্জিং সাপোর্ট করে।

জেনো 100 প্রো ফোনের 3GB+64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 8199 টাকা । গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের সময়, SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার ছাড় পাওয়া যাবে, যার ফলে এর দাম কমে হয় যাবে 7380 টাকা। ফোনে রয়েছে একটি 5000mAh ব্যাটারি। এটি একটি অক্টা-কোর UNISOC প্রসেসরে কাজ করে। এতে রয়েছে মিলিটারি-গ্রেড সুরক্ষা। ফোনে একটি 6.6-ইঞ্চি 90Hz HD+ ডিসপ্লে রয়েছে এবং এটি Android 15 Go অপারেটিং সিস্টেমে চলে।

আরও পড়ুন: Flipkart BBD Sale: 7000 টাকার বেশি সস্তায় পাওয়া যাচ্ছে Nothing 5G ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :