iQOO Z11xa 5G Phone gets massive price discount with coupon offer on Amazon sale
Amazon Great Indian Festival Sale চলাকালীন iQOO Z11xa 5G ফোনে দারুন একটি ডিল দেওয়া হচ্ছে। আপনি যদি সেল চলাকালীন একটি নতুন 5G Smartphone কিনতে চান তবে এখনই সঠিক সুযোগ। কোম্পানি আইকু জি11এক্সএ ফোনে সোজা 4000 টাকার ডিসকাউন্ট কুপন অফার করছে, যার পরে ফোনের দাম অনেকটা কম হয় যাবে। ফিচার হিসেবে আইকু জি11এক্সএ ফোনে রয়েছে 7200mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে এবং একটি MediaTek Dimensity 7400-Turbo প্রসেসর।
অ্যামাজন সেলে আইকু জি11এক্সএ ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 28,998 টাকায় বিক্রি হচ্ছে। তবে ফোনে 4000 টাকার ডিসকাউন্ট কুপন দিচ্ছে কোম্পানি, যার পরে ফোনের দাম আরো কমে 24,998 টাকায় কেনা যাবে।
এছাড়াও রয়েছে আলাদা ব্যাঙ্ক অফার, যার মধ্যে গ্রাহকরা SBI ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড পেমেন্টে 1000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। যার পরে ফোনটি আরও সস্তায় কেনা যাবে। কিনতে এখানে ক্লিক করুন
ফিচারের কথা বললে, আইকু জি11এক্সএ ফোনে রয়েছে একটি 6.76-ইঞ্চি এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন 2344×1080 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120Hz। ফোনটি MediaTek Dimensity 7400-Turbo 5G প্রসেসরে কাজ করে, সাথে রয়েছে 8GB RAM এবং 128GB স্টোরেজ। এটি ভার্চুয়াল RAM ও সাপোর্ট করে। সফটওয়্যারের দিক থেকে, ফোনটি অ্যান্ড্রয়েড 16-এর উপর ভিত্তি করে তৈরি OriginOS 6-এ চলে।
ফটোগ্রাফির জন্য আইকু জি11এক্সএ ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে রয়েছে Sony IMX852 সেন্সর সহ একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কোম্পানির মতে, ফ্রন্ট ও রিয়ার উভয় ক্যামেরাই 4K ভিডিও রেকর্ড করতে পারে।
iQOO Z11xa 5G-এর অন্যতম প্রধান আকর্ষণ হলো এর ৭,২০০mAh ব্যাটারি। এটি ৪৪W ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সমর্থন করে। ফোনটিতে বাইপাস চার্জিং এবং রিভার্স চার্জিং-এর সুবিধাও রয়েছে। কোম্পানির দাবি, ১,৬০০ বার চার্জিং সাইকেলের পরেও ব্যাটারিটি তার ক্ষমতার ৮০% ধরে রাখতে পারে।
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ব্লুটুথ 5.4, ওয়াই-ফাই, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং স্টেরিও স্পিকার। নিরাপত্তার জন্য এতে একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও, ফোনটি ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 এবং IP69 রেটিং সহ আসে। এটি টাইটান ব্ল্যাক এবং প্রিজম্যাটিক গ্রিন রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে।