realme Narzo 100x 5G phone gets price drop under 20000 on Flipkart BBD sale
দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করার জন্য অনেকেই বড় ব্যাটারির স্মার্টফোন খোঁজেন। বিশেষ করে যাঁদের বারবার ফোন চার্জ দেওয়ার সময় নেই, তাঁদের জন্য 8000mAh ব্যাটারির ফোন বেশ আকর্ষণীয় হতে পারে। এমনই একটি ফোন হল realme Narzo 100x 5G। বর্তমানে Flipkart-এর Big Billion Days Sale-এ রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনটি 20 হাজার টাকার কম দামে কেনার সুযোগ রয়েছে। পাশাপাশি নির্দিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে মিলতে পারে অতিরিক্ত ছাড়। পুরনো ফোন এক্সচেঞ্জ করেও দাম আরও কমানোর সুযোগ রয়েছে। তাহলে কত দামে কিনতে পারবেন এই ফোন? এর ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি এবং অন্যান্য ফিচারই বা কেমন? জেনে নেওয়া যাক বিস্তারিত।
দামের কথা বললে, রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট 31,999 টাকায় লিস্ট করা। তবে সেলে ফোনটি 20,189 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ তালিকাভুক্ত দামের তুলনায় সরাসরি 11,810 টাকা কমে কেনার সুযোগ রয়েছে।
এর পাশাপাশি, SBI Bank এবং Axis Bank-এর নির্দিষ্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 1010 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। এই ছাড়ের পর ফোনের দাম কমে দাঁড়াবে 18,163 টাকা।
এখানেই শেষ নয়, পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে সর্বোচ্চ 15,900 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়ার সুযোগও রয়েছে। তবে এক্সচেঞ্জের ক্ষেত্রে কত টাকা ছাড় মিলবে, তা নির্ভর করবে পুরনো ফোনের মডেল, অবস্থা এবং এক্সচেঞ্জের শর্তের উপর। তাই কেনার আগে Flipkart-এ অফারের শর্তগুলি যাচাই করে নেওয়া ভালো।
বড় ডিসপ্লে ও 144Hz রিফ্রেশ রেট
রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে রয়েছে 6.8 ইঞ্চির HD+ ডিসপ্লে। এর রেজোলিউশন 1570×720 পিক্সেল। পাশাপাশি, 144Hz রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং এবং গেম খেলার সময় স্মুদ চলবে। ডিসপ্লেতে পিক 1200 নিটস পিক ব্রাইটনেসও রয়েছে। ধুলো ও জলের ছিটে থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP65 রেটিং দেওয়া হয়েছে।
MediaTek প্রসেসর এবং Android 16
পারফরম্যান্সের জন্য ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট ব্যবহার করা হয়েছে। 6nm প্রসেসে তৈরি এই অক্টা-কোর প্রসেসর দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং সাধারণ মাল্টিটাস্কিংয়ের জন্য উপযুক্ত হতে পারে। পাশাপাশি, ফোনে 5300mm² Airflow Vapor Chamber থাকার কথাও উল্লেখ করা হয়েছে, যা দীর্ঘক্ষণ ব্যবহারের সময় ফোনকে গরম হতে দেয় না। সফটওয়্যারের ক্ষেত্রে ফোনটি Android 16-ভিত্তিক realme UI 7.0-এ চলে।
8000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং
নারজো 100এক্স 5জি ফোনের অন্যতম আকর্ষণ এর 8000mAh ব্যাটারি। সাধারণ ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ যাঁদের প্রথম চয়েজ, তাঁদের কাছে এই ক্ষমতার ব্যাটারি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। ব্যাটারি চার্জ করার জন্য রয়েছে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট।
যাঁরা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, বড় ডিসপ্লে এবং 5G কানেক্টিভিটি চান, তাঁদের জন্য নারজো 100এক্স 5জি ফোনটি বিবেচনা করার মতো একটি বিকল্প হতে পারে। বিশেষ করে ব্যাঙ্ক অফার কাজে লাগাতে পারলে দাম আরও কমানো সম্ভব। তবে কেনার আগে ক্যামেরা, পারফরম্যান্স এবং সফটওয়্যারের মতো বিষয়গুলিও নিজের প্রয়োজন অনুযায়ী বিচার করে নিন।
আরও পড়ুন: Amazon সেলে সোজা 5000 টাকার ছাড়ে বিক্রি হচ্ছে 7200mAh ব্যাটারি সহ লেটেস্ট iQOO 5G স্মার্টফোন