Jio long validity recharge plan with 200 days Unlimited 5G daily 2 5 GB Data calls JioHotstar and other benefits
আপনি যদি Reliance Jio সিম কার্ড ব্যবহার করেন এবং দীর্ঘ ভ্যালিডিটি সহ কোনো প্ল্যান খুঁজছেন, তবে সংস্থার একটি জনপ্রিয় দীর্ঘমেয়াদী প্রিপেইড প্ল্যানটি আপনার জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে। এই প্ল্যানে জিও 200 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়ে। শুধু তাই নয় এতে জিও True Unlimited 5G ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 2.5 জিবি হাই-স্পিড ডেটা, OTT সাবস্ক্রিপশন সহ AI সুবিধা পাওয়া যাবে। আপনি যদি এমন একটি রিচার্জ খুঁজছেন যা দীর্ঘ সময় পর্যন্ত সমস্ত সুবিধা অফার করবে তবে জিও প্ল্যানটি ভাল বিকল্প হতে পারে। আসুন দেরি না করে জিওর 200 দিনের রিচার্জ প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।
জিওর 200 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানের দাম হল 2025 টাকা। এই প্ল্যানের বিশেষত্ব হল এতে 200 দিনের মেয়াদ দেওয়া হয়। পাশাপাশি, এই প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি হাই স্পিড ডেটা পাওয়া যাবে। প্রতিদিনের ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে। তবে, যোগ্য গ্রাহকরা এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5জি ডেটা ব্যবহারের সুবিধা পাবেন।
আরও পড়ুন: ডেটা ছাড়াই সস্তার রিচার্জ প্ল্যান আনতে হবে Jio, Airtel, Vi এবং BSNL কে, TRAI এর নতুন নিয়ম
মিলবে JioHotstar এবং Google Gemini Pro
শুধু তাই নয়, এই প্ল্যানের সাথে জিওহটস্টার এর Mobile + Hollywood সাবস্ক্রিপশনও থাকছে। এর ফলে ওটিটি (OTT) কন্টেন্ট দেখার জন্য গ্রাহকদের আলাদা করে কোনো সাবস্ক্রিপশন কিনতে হবে না। এছাড়া, জিও এই প্ল্যানের মাধ্যমে AI গ্রাহকদের জন্য একটি বিশেষ অফারও নিয়ে এসেছে।
এই প্ল্যানে গুগল জেমিনি প্রো এর 18 মাসের ফ্রি সাবস্ক্রিপশন রয়েছে। কোম্পানির তথ্য অনুযায়ী, এই অফারের দাম 35,100 টাকা। এর পাশাপাশি গ্রাহকরা 5000 জিবি ক্লাউড স্টোরেজ এবং Nano Banana এর মতো এআই ফিচারগুলোও পাবেন।
JioAICloud এবং Canva-র সুবিধা
এই প্ল্যানের সুবিধা এখানেই শেষ নয়। কোম্পানি জিওএআইক্লাউড এ 50 জিবি ফ্রি স্টোরেজ দিচ্ছে। এছাড়া, গ্রাহকরা 1590 টাকা দামের Canva Pro Lite-এর 12 মাসের সাবস্ক্রিপশনও পাবেন।
আরও পড়ুন: 1 টাকায় আনলিমিটেড কলিং, 24GB ডেটা সাথে একগুচ্ছ সুবিধা, দুর্গা পুজোর আগে BSNL এর ধামাকা প্ল্যান