1 টাকায় আনলিমিটেড কলিং, 24GB ডেটা সাথে একগুচ্ছ সুবিধা, দুর্গা পুজোর আগে BSNL এর ধামাকা প্ল্যান

HIGHLIGHTS

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের 1 টাকার একটি বিশেষ প্ল্যান নিয়ে এসেছে

বিএসএনএল তার 1 টাকার প্ল্যানে প্রায় এক মাসের ভ্যালিডিটি, একগুচ্ছ ডেটা এবং আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে

এটি কোম্পানির বিশেষ প্ল্যান যা একটি FRC প্ল্যান হিসেবে আসে

1 টাকায় আনলিমিটেড কলিং, 24GB ডেটা সাথে একগুচ্ছ সুবিধা, দুর্গা পুজোর আগে BSNL এর ধামাকা প্ল্যান

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তাদের গ্রাহকদের জন্য 1 টাকার একটি বিশেষ প্ল্যান নিয়ে এসেছে। এই বিএসএনএল প্ল্যানটি বিশেষ গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। বিএসএনএল তার 1 টাকার প্ল্যানে প্রায় এক মাসের ভ্যালিডিটি, একগুচ্ছ ডেটা এবং আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে। বলে দি যে 1 টাকার প্ল্যানটি কোম্পানি এর আগেও নিয়ে এসেছে। এবার কোম্পানি গ্রাহকদের চাহিদা এবং প্ল্যানের জনপ্রিয়তা দেখে আবার চালু করেছে এই রিচার্জ। আসুন একনজরে 1 টাকার বিএসএনএল প্ল্যানের সুবিধাগুলি দেখে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

1 Rs BSNL Recharge Plan

সরকারী টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড তার জনপ্রিয় 1 টাকার প্ল্যানটি নিয়ে এসেছে। এটি কোম্পানির বিশেষ প্ল্যান যা একটি FRC প্ল্যান হিসেবে আসে। এফআরসি যার মানে হল ফার্স্ট রিচার্জ কুপন, যা এমন গ্রাহকদের জন্য যারা সম্প্রতি বিএসএনএল এ সুইচ করেছে। যার মানে নতুন বিএসএনএল কানেকশনের ক্ষেত্রে এটি প্রাথমিক রিচার্জ হিসেবে কাজ করে। গ্রাহক সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই কোম্পানি এই প্ল্যানটি আবার চালু করেছে।

আরও পড়ুন: 16000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে সদ্য লঞ্চ হওয়া 7900mAh ব্যাটারি সহ Redmi 5G স্মার্টফোন

বিএসএনএল এর 1 টাকার প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে

সুবিধা হিসেবে, বিএসএনএল প্ল্যানে 24 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এছাড়া এতে প্রতিদিন 1 জিবি ডেটা দেওয়া হয়। যার মানে 24 দিন পর্যন্ত মোট 24 জিবি ডেটা পাওয়া যাবে। কোম্পানি এর সাথে দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করার সুবিধাও দিচ্ছে। এছাড়া, প্ল্যানের পুরো ভ্যালিডিটিতে প্রতিদিন 100 করে ফ্রি এসএমএস (SMS)-এর সুবিধাও পাওয়া যাবে।

তবে বলে দি যে বিএসএনএল এর 1 টাকার প্ল্যানটি শুধুমাত্র একবার রিচার্জের ক্ষেত্রেই প্রযোজ্য। পরবর্তী রিচার্জের জন্য সাধারণ প্ল্যান ব্যবহার করতে হবে। এই সুবিধাটি আবারও পেতে হলে গ্রাহককে একটি নতুন সিম কার্ড কিনতে হবে। 24 দিনের ভ্যালিডিটি শেষ হওয়ার পর সিমটি এক্টিভ রাখতে গ্রাহককে একটি সাধারণ রিচার্জ প্ল্যান কিনতে হবে। এই অফারটি 12 অক্টোবর, 2026 পর্যন্ত এক্টিভ থাকবে।

আরও পড়ুন: 84 দিনের মেয়াদ সহ Airtel এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড 5G ডেটা এবং OTT সাবস্ক্রিপশন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile