16000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে সদ্য লঞ্চ হওয়া 7900mAh ব্যাটারি সহ Redmi 5G স্মার্টফোন

HIGHLIGHTS

Xiaomi ভারতীয় বাজারে সম্প্রতি Redmi 17 5G লঞ্চ করেছিল

অ্যামাজন সাইটে রেডমি 17 5জি ফোনটি 25000 টাকার কম দামে বিক্রি হচ্ছে

রেডমি 17 5জি ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এতে বিশাল 7900mAh ব্যাটারি দেওয়া

16000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে সদ্য লঞ্চ হওয়া 7900mAh ব্যাটারি সহ Redmi 5G স্মার্টফোন

Xiaomi ভারতীয় বাজারে সম্প্রতি Redmi 17 5G লঞ্চ করেছিল। আপনি যদি শাওমির বিশাল 7900mAh ব্যাটারি সহ রেডমি 17 5জি ফোনটি সস্তায় কেনার কথা ভাবছেন তবে Amazon সাইটে এটি দুর্দান্ত অফারের সাথে বিক্রি হচ্ছে। অ্যামাজন সাইটে রেডমি 17 5জি ফোনটি 25000 টাকার কম দামে বিক্রি হচ্ছে। রেডমি 17 5জি ফোনে ফিচার হিসেবে রয়েছে 120Hz রিফ্রেশ রেট, Snapdragon 4 Gen 5 প্রসেসর এবং 50MP ডুয়াল AI ক্যামেরা। আসুন জেনে নেওয়া যাক রেডমি 17 5জি ফোনের দাম, ডিল প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi 17 5G Price deal on Amazon

দামের কথা বললে, বর্তমানে রেডমি 17 5জি ফোনটি Amazon সাইটে 39,999 টাকায় লিস্ট করা। তবে ছাড়ের পর রেডমি 17 5জি ফোনটি এখন 23,999 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে এই ফোনে সোজা 16,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে।

এছাড়া কোম্পানি এতে ব্যাঙ্ক কার্ড পেমেন্টে কিছু অফারও দিচ্ছে। যার পরে ফোনের দাম আরও সস্তা হয় যাবে।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ আগামীকাল ভারতে আসছে OnePlus এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন

Redmi 17 5G Phone under Rs 25000 on Amazon

অফার এখানেই শেষ, গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 22,650 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় নিতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

রেডমি 17 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, রেডমি 17 5জি ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এতে বিশাল 7900mAh ব্যাটারি দেওয়া। এটি 45W ফাস্ট চার্জিং ফিচার সহ আসে।

ডিসপ্লে হিসেবে রেডমি 17 5জি ফোনে রয়েছে 6.9 ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। রেডমি ফোনের ডিসপ্লের রেজোলিউশন 720 x 1600 পিক্সেল, 825 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে।

প্রসেসর হিসেবে রেডমি 17 5জি ফোনটি Qualcomm Snapdragon 4 Gen 5 চিপসেটে কাজ করে। এর সাথে 8GB RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ পেয়ার করা। মাইক্রোএসডি কার্ড দিয়ে ফোনের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো সম্ভব। জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এই ফোনে IP64 রেটিংও দেওয়া।

বাজেট ফ্রেন্ডলি রেডমি 17 5জি ফোনে ক্যামেরা হিসেবে 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 8MP ক্যামেরা পাওয়া যাবে।

আরও পড়ুন: 10 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50MP সেলফি ক্যামেরা সহ Vivo 5G ফোন, মিলবে DLSR এর মতো ছবি এবং IP54 রেটিং

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile