মোবাইল নেটওয়ার্কে না থাকলেও করা যাবে ফোন, BSNL লঞ্চ করল Satellite Phone

মোবাইল নেটওয়ার্কে না থাকলেও করা যাবে ফোন, BSNL লঞ্চ করল Satellite Phone

BSNL তার স্যাটেলাইট ফোন (satellite phone) লঞ্চ করেছে, যার দাম iPhone 17 এর বেশি। সরকারী টেলিকম কোম্পানির এই বিশেষ ফোনটি এমন গ্রাহকদের জন্য লঞ্চ করেছে, যাদের এলাকায় মোবাইল নেটওয়ার্কের সমস্যা হয়। এই স্যাটেলাইট ফোনটি বিশেষ করে অফ-গ্রিড বা রিমোট লোকেশনের জন্য চালু করা হয়েছে, যা ইমার্জেন্সির সময় ব্যবহার করা যেতে পারে। কোম্পানি Communication Beyond Boundaries থীম এর সাথে এই ফোনটি চালু করেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কত দামে কেনা যাবে BSNL Satellite Phone

দামের কথা বললে, বিএসএনএল এর স্যাটেলাইট ফোনটি 1,34,166 টাকা দামে আনা হয়েছে। তবে ফোনটি সাধারণ মানুষের কিনতে পারবেন না। এর জন্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস (DoT)-এর বিশেষ অনুমতির প্রয়োজন। DoT-এর অনুমতি ছাড়া এই ফোনটি ব্যবহার করা যাবে না। ফোনের সম্পর্কে বেশি জানতে আপনি কোম্পানি 9768866652 হেল্পলাইন নম্বরে কল করতে পারেন।

আরও পড়ুন: 7000 টাকা পর্যন্ত সস্তায় বিক্রি হচ্ছে 7000mAh ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা সহ Motorola স্মার্টফোন

ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের অফিসিয়াল X হ্যান্ডেল থেকে এই স্যাটেলাইট ফোনের সম্পর্কে জানিয়েছে। এই ফোনটি যেখানে নেটওয়ার্ক কাজ করে না, এমন জায়গায় কাজ করে। এটি বিশেষ করে ডিফেন্স, মেরিটাইম, ডিজাস্টার রেসপন্স, মাইনিং, রিমোট অপারেশন এবং অ্যাডভেঞ্চার ট্রাভেল এর কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।

এটি কোথায় কাজ করবে?

এই স্যাটেলাইট ফোনটি সাধারণ মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর করে না। এটি পাহাড়ি ও সমুদ্র অঞ্চল সহ এমন সব এলাকায় ব্যবহার করা যায় যেখানে কোনো নেটওয়ার্ক কভারেজ নেই। জরুরি প্রয়োজনে কল করার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর।

বিএসএনএল স্যাটেলাইট ফোনে কী বিশেষ রয়েছে

ফিচারের কথা বললে, বিএসএনএল এর স্যাটেলাইট ফোনটি রিমোট লোকেশনে জরুরি কল করার সুবিধা দেয়। এতে শুধুমাত্র ভয়েস কলিংয়ের সুবিধা রয়েছে। কোম্পানি এতে বড় ব্যাটারি অফার করেছে, যা একবার চার্জে দীর্ঘ সময় পর্যন্ত কাজ করবে। ডিভাইসটি বেশ মজবুত ও টেকসই (rugged) ডিজাইনে অফার করা হয়েছে।

আরও পড়ুন: ভারতে শীঘ্রই আসছে 6500mAh সহ Vivo এর আরেকটি সস্তা Lite 5G স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile