ভারতে শীঘ্রই আসছে 6500mAh সহ Vivo এর আরেকটি সস্তা Lite 5G স্মার্টফোন

ভারতে শীঘ্রই আসছে 6500mAh সহ Vivo এর আরেকটি সস্তা Lite 5G স্মার্টফোন

ভিভো শীঘ্রই তার T-series এর আওতায় নতুন স্মার্টফোন Vivo T5 Lite 5G লঞ্চ করতে চলেছে। কোম্পানির ভিভো অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট Flipkart থেকে আপকামিং ভিভো টি5 লাইট 5জি ফোনের বিষয় প্রকাশ হয়েছে। আপকামিং ভিভো টি5 লাইট ফোনটি গত বছর ভারতে আসা T4 Lite 5G ফোনের আপগ্রেড ভার্সন হবে। এখানে ভিভো টি5 লাইট 5জি ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং বাকি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo T5 Lite 5G কবে হবে লঞ্চ?

লঞ্চের কথা বললে, ভিভো টি5 লাইট ফোনটি এই জুলাই মাসের শেষের দিকে আসবে বলে আশা করা হচ্ছে। তবে লঞ্চের সঠিক তারিখ এখনও জানা যায়নি। ভিভো টি5 লাইট 5জি ভারেত ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এবং অফলাইন স্টোর থেকে বিক্রি করা হবে।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ Realme এর 5G ফোন একধাপে হয়ে গেল 2300 টাকা সস্তা, জানুন নতুন দাম কত

Vivo T5 Lite 5G India Launch

কোম্পানি নিশ্চিত করেছে যে টি5 লাইট 5জি ফোনে 44W ফাস্ট চার্জিং সহ 6500mAh ব্যাটারি দেওয়া হবে। তবে ভিভো টি4 লাইট ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। নতুন টি5 লাইট 5জি ফোনের টিজারে ফোনে ভার্টিক্যাল ক্যামেরা সেটআপ এবং উপরের অংশে থাকা ভেন্ট দেখা যাচ্ছে।

বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, ভিভো টি5 লাইট 5জি ফোনে নচ-সহ 6.74 ইঞ্চির LCD ডিসপ্লে থাকবে। আপকামিং এই ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করবে। ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে যা আগের মডেলের স্পেসিফিকেশনের মতোই।

এছাড়া, এতে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP65 রেটিং থাকতে পারে, যা আগের মডেলের IP64 রেটিংয়ের তুলনায় উন্নত ফিচার।

আরও পড়ুন: 7000mAh পর্যন্ত ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ OPPO এর দুটি নতুন স্মার্টফোনের ভারতে বিক্রি শুরু

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile