30 এপ্রিল শেষ হয় যাবে BSNL এর এই বিশেষ অফার, মাত্র 1 টাকায় 30 দিনের ভ্যালিডিটি, সাথে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 2 জিবি ডেটা

HIGHLIGHTS

ভারত সঞ্চার নিগম লিমিটেড একটি বিশেষ 1 টাকার Freedom Plan চালু করেছে

ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের অফিসিয়াল 'X' (পূর্বে টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে এই 1 টাকার প্ল্যানের তথ্য প্রকাশ করেছে

গ্রাহকরা মাত্র 1 টাকায় গ্রাহকরা 30 দিনের ভ্যালিডিটি পাবেন

সরকারী টেলিকম সংস্থা BSNL গ্রাহকদের সময় সময় বিভিন্ন অফার দিতে থাকে। সম্প্রতি ভারত সঞ্চার নিগম লিমিটেড একটি বিশেষ 1 টাকার Freedom Plan চালু করেছে। বিএনএলএল এর এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, ফ্রি ডেটা, ফ্রি SMS সহ একাধিক সুবিধা পাওয়া যায়। সরকারী টেলিকম কোম্পানি গত বছর আগস্ট মাসে এই প্ল্যানটি লঞ্চ করেছিল। এই প্ল্যানের লক্ষ্য হলো, যতটা সম্ভব বেশি সংখ্যক গ্রাহকদের বিএসএনএল নেটওয়ার্কের সাথে যোগ করা।

1 টাকার BSNL Freedom Plan অফারটি কী?

ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের অফিসিয়াল ‘X’ (পূর্বে টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে এই 1 টাকার প্ল্যানের তথ্য প্রকাশ করেছে। সাথে এই অফারের শেষ হওয়ার তারিখও ঘোষণা করেছে। এই প্ল্যানের সুবিধাগুলোর কথা বলতে গেলে, গ্রাহকরা মাত্র 1 টাকায় গ্রাহকরা 30 দিনের ভ্যালিডিটি পাবেন। সাথে গ্রাহকরা পুরো ভারতে আনলিমিটেড কলিং এবং ফ্রি নেশনাল রোমিং সুবিধা পাবেন।

আরও পড়ুন: হুড়মুড়িয়ে দাম কমে গেল প্রিমিয়াম Air Cooler এর দাম, মাত্র 10000 টাকার খরচে শিমলা-মানালির মতো ঠান্ডা

ডেটার কথা বললে, বিএসএনএল এর প্ল্যানে 2GB ডেটা প্রতিদিন দেওয়া হয়। এতে 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। ডেটার পাশাপাশি, গ্রাহকরা যেকোনো নেটওয়ার্ক আনলিমিটেড কলিং করার সুযোগ পাবেন। সাথে থাকছে 100 SMS এর সুবিধা।

বিএসএনএল এর এই প্রিপেইড প্ল্যানটি বিশেষ করে নতুন গ্রাহকদের জন্য আনা হয়েছে। বিএসএনএল তার গ্রাহকদের সুবিধা মাথায় রেখে প্রতিনিয়ত সস্তা দামের প্ল্যান নিয়ে আসছে। পাশাপাশি, কোম্পানি তাদের মোবাইল নেটওয়ার্ক কভারেজ আরও ভাল করতে কাজ করছে। সম্প্রতি বিএসএনএল প্রায় 1 লাখ নতুন 4G/5G মোবাইল টাওয়ার চালু করেছে।

আরও পড়ুন: তীব্র গরম থেকে বাঁচতে অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ডেজার্ট Air Coolers, সবচেয়ে সস্তা 5799 টাকার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :