হুড়মুড়িয়ে কমে গেল প্রিমিয়াম Air Cooler এর দাম, মাত্র 10000 টাকার খরচে শিমলা-মানালির মতো ঠান্ডা

হুড়মুড়িয়ে কমে গেল প্রিমিয়াম Air Cooler এর দাম, মাত্র 10000 টাকার খরচে শিমলা-মানালির মতো ঠান্ডা

এপ্রিল মাসেই গরমে মানুষকে নাজেহাল করতে শুরু করে দিয়েছে। Air Cooler বা AC ছাড়া কোনো উপায় নেই। তবে বাজারে এয়ার কন্ডিশনার বেশি যার কারণে সবার পক্ষে সম্ভব হয় না কেনা। আর ঠিক এই কারণেই তীব্র গরম থেকে স্বস্তি পেতে অধিকাংশ মানুষ কুলার কিনে থাকেন। আপনি যদি একটি নতুন কুলার কেনার কথা ভাবছেন তবে আপনার জন্য রয়েছে সুখবর। ই-কমার্স ওয়েবসাইট Flipkart এয়ারকুলারের দাম ছাড় দিচ্ছে। আপনি মাত্র 15000 টাকার বাজেটের মধ্যেই শক্তিশালী কুলার কিনতে পারবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই এয়ার কুলারগুলির দাম কম হওয়ার পাশাপাশি ব্যাঙ্ক অফারের সাথে আরও সস্তায় কেনা যাবে। আসুন দেরি না করে দেখে নেওয়া যাক কোন কুলারটি কত টাকা সস্তায় কেনা যাবে।

আরও পড়ুন: Old Cooler Cooling Tips: এসি-র মতো ঠান্ডা হাওয়া দেবে আপনার পুরনো কুলারও, মেনে চলুন এই 5টি সহজ টিপস

Orient Electric Cooler

আপনি যদি সস্তা দামে এসির মতো কুলিং চাইছেন তবে অরিএন্ট এর 85 লিটার সহ ডেজার্ট এয়ার কুলারটি কিনতে পারেন। এই কুলারের দাম ফ্লিপকার্ট 17,290 টাকা তবে ডিল প্রাইসে এটি 41 শতাংশ ছাড়ের সাথে মাত্র 10,236 টাকায় কেনা যাবে। এতে কোম্পানি আইস চেম্বার ফিচারও দিয়েছে।

Desert Air Cooler deal on Flipkart

Crompton Desert Air Cooler

তীব্র গরমে এই ডেজার্ট এয়ার কুলারটি আপনাকে ঠান্ডা হাওয়া দেবে। ক্রম্পটন এর এই কুলারে 88 লিটার জল স্টোর করার ক্ষমতা রয়েছে। ফ্লিপকার্ট সাইটে এটি 19,990 টাকা দামে লিস্ট করা। তবে ডিল অফারে আপনি এতে 49 শতাংশ ছাড় পাবেন। ছাড়ে পর এই কুলারের দাম কমে 10,099 টাকা হয় যাবে।

Voltas c Air Cooler

ভোলটাস এয়ার কন্ডিশনার তৈরির জন্য জনপ্রিয় কোম্পানি। ভোলটাস কোম্পানির এই এয়ার কুলারে 90 লিটার জল স্টোর করা যায়। ফ্লিপকার্টে এই কুলারের আসল দাম 19,990 টাকা কিন্তু আপনি এটিকে 47 শতাংশ পর্যন্ত ছাড়ের সাথে মাত্র 10,500 টাকায় বাড়ি নিয়ে আসতে পারেন।

Symphony Desert Air Cooler

এয়ার কুলারের জগতে সিম্ফনি একটি অত্যন্ত জনপ্রিয় নাম। আপনি যদি সস্তা দামে ভাল ফিচার সহ এয়ার কুলার কিনতে চান তবে সিম্ফনির 75-লিটারের ক্ষমতা সহ আসা এই কুলারটি দেখতে পারেন। এই এয়ার কুলারের দাম 11,299 টাকা তবে এতে 5 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে, যার পরে মাত্র 10,693 টাকায় এটি কেনা যাবে। এই কুলারটি ইনভার্টারেও কাজ করবে।

আরও পড়ুন: মাত্র 16,999 টাকায় পাওয়া যাচ্ছে Samsung 5G স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

HAVELLS Desert Cooler

হেভেল এর 75 লিটারের ডেজার্ট এয়ার কুলারটি ফ্লিপকার্ট সাইটে 17,890 টাকা দামে লিস্ট করা। তবে এখন কোম্পানি এতে 41 শতাংশ ছাড় দিচ্ছে। এই অফারের সাথে আপনি এটি মাত্র 10,590 টাকায় কিনতে পারবেন। এছাড়া, বিভিন্ন ব্যাংক অফারের সুবিধার সাথে আপনি আরও সস্তা দামে এটি নিজের ঘরে নিয়ে যেতে পারেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo