নতুন বছরে লাগবে না মাসে মাসে রিচার্জের খরচ, একটি রিচার্জে 365 দিন পর্যন্ত আনলিমিটেড 5G, আনলিমিটেড কলিং সাথে OTT, Jio-Airtel এর সস্তা বার্ষিক প্ল্যান

নতুন বছরে লাগবে না মাসে মাসে রিচার্জের খরচ, একটি রিচার্জে 365 দিন পর্যন্ত আনলিমিটেড 5G, আনলিমিটেড কলিং সাথে OTT, Jio-Airtel এর সস্তা বার্ষিক প্ল্যান

আপনি যদি মাসে মাসে রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি পেতে চান এবং Jio, Airtel গ্রাহক হন তবে বার্ষিক রিচার্জ প্ল্যান একটি ভাল বিকল্প হতে পারে। এখানে আমরা জিও এবং এয়ারটেল এর এক বছরের রিচার্জ প্ল্যানের বিষয় বলবো। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, 5G ডেটা সহ একাধিক OTT অ্যাপ এর সুবিধা বিষয় বলবো। আসুন জেনে নেওয়া যাক।

Airtel Annual recharge plans

এয়ারটেল এর 3599 টাকার বার্ষিক রিচার্জ প্ল্যান

কোম্পানির এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা অফার করা হয়। এতে আপনি আনলিমিটেড 5G ডেটা, আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন। কোম্পানি এতে আনলিমিটেডে 5G সহ 2GB প্রতিদিন অফার করে। সাথে গ্রাহকরা যেকোনো নেওয়ার্কে আনলিমিটেড কলিং করার সুবিধা পাবেন। সাথে পাওয়া যাবে 100 SMS সুবিধা। এই সমস্ত সুবিধা 365 দিন পর্যন্ত পাবেন গ্রাহকরা। কোম্পানি এই প্ল্যানের সাথে Perplexity Pro AI অফার করে।

3999 টাকার বার্ষিক রিচার্জ প্ল্যান

আরেকটি রিচার্জ প্ল্যান হল 3999 টাকার। এতে আনলিমিটেড 5G সহ প্রতিদিন 2.5GB ডেটা দেওয়া হয়। এতে আনলিমিটেড কলিং করা যাবে যেকোনো নেটওয়ার্কে। সাথে থাকছে প্রতিদিন 100 SMS সুবিধা। এই সমস্ত সুবিধার পাশপাশি কোম্পানি 1 বছরের JioHotstar সাবস্ক্রিপশন অফার করছে। এছাড়া থাকছে Perplexity Pro AI সাবস্ক্রিপশন পুরো 12 মাসের জন্য। বলে দি যে এই রিচার্জ প্ল্যানের মেয়াদ হল 365 দিন।

Jio Annual recharge plans

3599 টাকা Jio বার্ষিক রিচার্জ প্ল্যান

জিও এর 3599 টাকার রিচার্জ প্ল্যানে কোম্পানি প্রতিদিন 2.5GB ডেটা অফার করে। যা 365 দিনের হিসেবে মোট 912GB ডেটা পাওয়া যাবে। এছাড়া থাকছে আনলিমিটেড কলিং এবং 100 SMS প্রতিদিন। এর সাথে জিও টিভি এবং জিও ক্লাউড এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর সাথে জিও স্পেশাল অফার হিসেবে, এতে নতুন কানেকশনে JioHome এর 2 মাসের ট্রায়ল, 3 মাসের জন্য JioHotstar সাবস্ক্রিপশন এবং Google Gemini এর সুবিধা পাওয়া যাবে।

3999 টাকা জিও বার্ষিক রিচার্জ প্ল্যান

কোম্পানি এতে 365 দিনের জন্য প্রতিদিন 2.5GB ডেটা অফার করা হয়। সেই হিসেবে এতে মোট 912.5 জিবি পাওয়া যাবে। সাথে থাকছে যেকোনো নেটওয়ার্ক কলিং করা সুবিধা। এছাড়া 100 SMS সুবিধা পাওয়া যাবে। এর সাথে জিও টিভি এবং জিও ক্লাউড এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর সাথে জিও স্পেশাল অফার হিসেবে, এতে নতুন কানেকশনে JioHome এর 2 মাসের ট্রায়ল, 3 মাসের জন্য JioHotstar সাবস্ক্রিপশন এবং Google Gemini এর সুবিধা পাওয়া যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile