Airtel Prepaid Plan: কোনও ডেটা লিমিট ছাড়াই মনের খুশিতে চালান ইন্টারনেট, এয়ারটেলের 3 দুর্দান্ত প্ল্যান দেখে নিন
Airtel তার গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরণের প্ল্যান অফার করে
এই খবরে আমরা Airtel Prepaid Plan সম্পর্কে বলবো
এই প্ল্যানে গ্রাহকরা একগুচ্ছ ডেটা ছাড়া বাকি অনেক সুবিধা পাবেন
Airtel তার গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরণের প্ল্যান অফার করে। আনলিমিটেড কলিং সহ ডেটা সুবিধা পাওয়া যাবে এতে। এই খবরে আমরা Airtel Prepaid Plan সম্পর্কে বলবো। এই প্ল্যানগুলিতে গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী ডেটা ব্যবহার করতে পারেন।
এই প্ল্যানে গ্রাহকরা একগুচ্ছ ডেটা ছাড়া বাকি অনেক সুবিধা পাবেন। আসুন এই প্ল্যানগুলির বিষয় জেনে নেওয়া যাক।
296 টাকার Airtel Prepaid Plan
এয়ারটেল এর 296 টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড লোকল, এসডিটি এবং রোমিং কলিং পাওয়া যাবে। এছাড়া এতে 100 SMS সুবিধাও দেওয়া হয়ে। এই প্ল্যানে গ্রাহকরা মোট 25GB ডেটা সুবিধা পাবেন। এতে উপলব্ধ ডেটা যে কোনও সময় ব্যবহার করা যেতে পারে। প্ল্যানের ভ্যালিডিটি 30 দিনের দেওয়া হয়ে।
অতিরিক্ত সুবিধার আওতায়, এয়ারটেল গ্রাহকরা 5G নেটওয়ার্ক এলাকায় আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও, এই প্ল্যানে, গ্রাহকদের Apollo 24/7 সার্কেল মেম্বরশিপ, বিনামূল্যে Hellotunes এবং Wynk Music-এ অ্যাক্সেস দেওয়া হয়েছে।
489 টাকার Airtel প্রিপেইড প্ল্যান
এয়ারটেল 489 টাকার প্ল্যানের কথা বললে, এতে আনলিমিটেড কলিং, 50GB ডেটা সুবিধা পাওয়া যাবে। গ্রাহকরা 300 SMS এর সুবিধা পাবেন। এতে 30 দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছে। অতিরিক্ত সুবিধার আওতায়, এয়ারটেল গ্রাহকরা 5G নেটওয়ার্ক এলাকায় আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন।
509 টাকার Airtel প্রিপেইড প্ল্যান
এয়ারটেল এর 509 টাকার প্ল্যানের কথা বললে, এতে 1 মাসের ভ্যালিডিটি পাওয়া যাবে। এর মানে ক্যালেন্ডারের তারিখ 30 বা 31 হিসেবে এই প্ল্যানের সুবিধা পাওয়া যাবে। এছাড়া এতে আনলিমিটেড ভয়েস কলিং, 60GB ডেটা এবং 300 SMS অফার করা হয়ে। বাকি প্ল্যানের মতোই এতে আনলিমিটেড 5G ডেটা দেওয়া হয়ে।