Airtel Prepaid Plan: নাম মাত্র খরচে 90 দিন পর্যন্ত একগুচ্ছ 5G ডেটা, আনলিমিটেড কলিং! জানুন দাম কত
Airtel এর কাছে 779 টাকার প্রিপেইড প্ল্যান রয়েছে
এয়ারটেল এর কাছে এমনই একটি প্রিপেইড প্ল্যান রয়েছে, যা 90 দিনের ভ্যালিডিটি অফার করে
এতে গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডেটা সুবিধা পাবেন
ভারতের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি Airtel এর কাছে বিভিন্ন ধরণের প্রিপেইড প্ল্যান (Airtel Prepaid Plan) রয়েছে। নানা বাজেটে আলাদা চাহিদা অনুযায়ী কোম্পানি তার গ্রাহকদের মাসিক থেকে বার্ষিক রিচার্জ অফার করে। এয়ারটেল এর কাছে এমনই একটি প্রিপেইড প্ল্যান রয়েছে, যা 90 দিনের ভ্যালিডিটি অফার করে।
এয়ারটেল তার গ্রাহকদের 90 দিনের ভ্যালিডিটি সহ একটি প্রিপেইড প্ল্যান অফার করে। এই প্ল্যানের দাম 779 টাকা। তবে বলে দি যে এটি কোম্পানির কোনো নতুন প্ল্যান নয়। এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড 5G সুবিধা দেওয়া হয়ে। আসুন এই প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।
Airtel 779 টাকার প্ল্যান
এয়ারটেলের 90 দিনের প্রিপেইড প্ল্যান 779 টাকায় আসে। এতে গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডেটা সুবিধা পাবেন। এছাড়া থাকছে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধা।
Airtel Thanks সুবিধাতে Apollo 24|7 সার্কেল, বিনামূল্যে HelloTunes, Wynk Music এবং আনলিমিটেড 5G ডেটা রয়েছে। দেশে সমস্ত গ্রাহকরা এই প্রিপেইড প্ল্যান রিচার্জ করতে পারবেন। প্রতিদিনের ডেটা শেষ হওয়ার পরে ইন্টারনেট স্পিড কমে 64 Kbps হয়ে যাবে।