Disney+ Hotstar সাবস্ক্রিপশন সহ Airtel এর নতুন প্ল্যান, আনলিমিটেড 5G ডেটা সহ একগুচ্ছ অফার
Airtel তার গ্রাহকদের জন্য একটি নতুন 5G Prepaid Plan এর ঘোষনা করেছে
এয়ারটেল এর 869 টাকার প্রিপেইড প্ল্যানটি 3 মাসের জন্য Disney+ Hotstar (মোবাইল) অফার করে
নতুন এয়ারটেল এর 869 প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS পাওয়া যাবে
টেলিকম কোম্পানি Airtel তার গ্রাহকদের জন্য একটি নতুন 5G Prepaid Plan এর ঘোষনা করেছে। এয়ারটেল এর 869 টাকার প্রিপেইড প্ল্যানটি 3 মাসের জন্য Disney+ Hotstar (মোবাইল) অফার করে। এছাড়াও রয়েছে এই প্ল্যানে একগুচ্ছ অফার। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানের বিষয়।
Airtel 869 টাকার প্রিপেইড প্ল্যান
নতুন এয়ারটেল এর 869 প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS পাওয়া যাবে। প্ল্যানটি 84 দিনের ভ্যালিডিটি সহ আসে।
অতিরিক্ত সুবিধা হিসেবে এতে 3 মাসের Disney+ Hotstar (Mobile) সাবস্ক্রিপশন রয়েছে। এছাড়া রয়েছে আনলিমিটেড 5G ডেটা, Apollo 24|7 সার্কেল, কমপ্লিমেন্টারি হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিক অ্যাক্সেস।
প্রতিদিনের ডেটা শেষ হওয়ার পরে ইন্টারনেট স্পিড কমে 64Kbps হয়ে যাবে।
869 টাকার রিচার্জ প্ল্যানটি Airtel-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে।
Jio 3 মাসের জন্য Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন সহ আরেকটি প্রিপেইড প্ল্যান অফার করে। এই প্ল্যানটি 808 টাকা দামে আসে। এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা দেওয়া হয়ে। জিওর এই প্ল্যানে প্রতিদিন 2GB 4G ডেটা পাওয়া যায়। এই প্ল্যান আনলিমিটেড লোকল, এসটিডি এবং রোমিং কল অফার করে। এই প্ল্যানে প্রতিদিন 100 SMS ও পাওয়া যায়। প্ল্যানটি 84 দিনের ভ্যালিডিটি সহ আসবে।