Airtel cheapest Postpaid Plan Under Rs 500 with Unlimited Data and OTT benefits
ভারতের দ্বিতীয় বড় টেলিকম অপারেটর Bharti Airtel গ্রাহকদের জন্য 500 টাকার কম দামে একটি পোস্টপেইড প্ল্যান নিয়ে এসেছে। গ্রাহকদের জন্য এই পোস্টপেইড প্ল্যানে রয়েছে একগুচ্ছ সুবিধা। এতে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ডেটা (4G এবং 5G দুটি নেটওয়ার্ক) এবং OTT সুবিধা। এয়ারটেল এই প্ল্যানটি দেশের সমস্ত টেলিকম সার্কেলে পাওয়া যাবে। আসুন এই পোস্টপেইড প্ল্যান সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভারতী এয়ারটেল তার এই প্ল্যানে 30 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এবং 300 জিবি হাই-স্পিড ডেটা (আনলিমিটেড) 4G ও 5G ডেটা এবং পাশাপাশি প্রতিদিন 100 SMS পাঠানোর সুবিধাও।
আরও পড়ুন: এক ঝটকায় 2000 টাকা পর্যন্ত দাম বাড়ল Motorola স্মার্টফোনের, বাজেট ফোনে এখন কত খরচ জেনে নিন এখানে
ওটিটি সুবিধা হিসেবে এই প্ল্যানে রয়েছে Google One (100 জিবি ক্লাউড স্টোরেজ), 3 মাসের জন্য JioHotstar Mobile সাবস্ক্রিপশন এবং 1 বছরের জন্য 4,000 টাকা দামের Adobe Express Premium-এর সুবিধা। এছাড়াও রয়েছে Airtel Xstream Play Premium-এর সুবিধা, যার মাধ্যমে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মের OTT কন্টেন্ট দেখতে পাবেন।
আরও পড়ুন: BSNL আবারও আনল 1 টাকার জনপ্রিয় রিচার্জ প্ল্যান, পুরো মাস করা যাবে আনলিমিটেড কলিং
যেহেতু এটি পোস্টপেইড প্ল্যান, সেই হিসেবে মাসের শেষে এই প্ল্যানের বিল ভরতে হবে। ফাইনাল বিল তৈরির সময় এর খরচের সাথে অতিরিক্ত GST-ও যোগ হবে। যেই গ্রাহকদের মোবাইল পরিষেবার জন্য মাসিক বাজেট 500 টাকার আশেপাশে, তাদের জন্য এই প্ল্যানটি অত্যন্ত উপযোগী।
পোস্টপেইড পরিষেবার মূল সুবিধা হলো এর ব্যবহারিক স্বাচ্ছন্দ্য, যা দৈনন্দিন জীবনকে সকলের জন্যই অনেক সহজ করে তোলে। এছাড়া ‘Airtel Black’ পরিষেবার মাধ্যমে এই প্ল্যানের সাথে অতিরিক্ত SIM কার্ড এবং অন্যান্য পরিষেবা যুক্ত করে নেওয়ার বিকল্প সুবিধাও রয়েছে।