BSNL আবারও আনল 1 টাকার জনপ্রিয় রিচার্জ প্ল্যান, পুরো মাস করা যাবে আনলিমিটেড কলিং

HIGHLIGHTS

BSNL তাদের জনপ্রিয় Freedom Plan আবারও লঞ্চ করেছে

এই প্ল্যানের আওতায় গ্রাহকরা মাত্র 1 টাকায় একটি নতুন সিম কার্ড পেতে পারেন, যার ভ্যালিডিটি 30 দিনের

বিএসএনএল এর জনপ্রিয় অফারের মেয়াদ 30 এপ্রিল, 2026 তারিখে শেষ হবে

BSNL আবারও আনল 1 টাকার জনপ্রিয় রিচার্জ প্ল্যান, পুরো মাস করা যাবে আনলিমিটেড কলিং

BSNL তাদের জনপ্রিয় Freedom Plan আবারও লঞ্চ করেছে। এই প্ল্যানের আওতায় গ্রাহকরা মাত্র 1 টাকায় একটি নতুন সিম কার্ড পেতে পারেন, যার ভ্যালিডিটি 30 দিনের। এই প্ল্যানটি বিশেষকরে সেই তাদের জন্য সেরা বিকল্প যারা কম খরচে কলিং, মেসেজিং এবং ইন্টারনেট ব্যবহার করতে চান। আপনি যদি সেকেন্ডারি সিম ব্যবহার করেন, তবে এই ফ্রিডম প্ল্যান আপনার জন্য ভাল বিকল্প হতে পারে। বলে দি এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL Freedom Plan এ কী কী সুবিধা পাওয়া যাবে

এই প্ল্যানে আপনি টানা 30 দিন ধরে বিএসএনএল এর সমস্ত পরিষেবা কোনো বাধা ছাড়াই পাবেন। আপনি যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করার সুযোগ পাবেন। এছাড়া থাকছে প্রতিদিন যেকোনো নেটওয়ার্কে 100 SMS পাঠানোর সুবিধা।

আরও পড়ুন: 7000mAh বিশাল ব্যাটারি সহ ভারতে আসছে Realme এর সস্তা স্মার্টফোন, এই দিন হবে লঞ্চ

ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে, এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা অফার করা হয়। বলে দি যে সিম এক্টিভ হওয়ার সাথেই 30 দিনের ভ্যালিডিটি শুরু হয় যায়।

কবে পর্যন্ত পাওয়া যাবে এই অফার?

আপনি যদি একটি সস্তা প্ল্যান খুঁজছেন তবে বিএসএনএল এর এই প্ল্যানটি একবার দেখা উচিত। বিএসএনএল এর জনপ্রিয় প্ল্যানটি সীমিত সময়ের জন্য পাওয়া যাবে। এই অফারের মেয়াদ 30 এপ্রিল, 2026 তারিখে শেষ হবে।

আরও পড়ুন: 9000mAh বিশাল ব্যাটারি সহ OnePlus Nord 6 ভারতে লঞ্চ, জানুন দাম কত, সেল অফার এবং স্পেসিফিকেশন

কীভাবে পাবেন বিএসএনএল এর 1 টাকার অফারটি?

ফ্রিডম প্ল্যানটি কিনতে আপনাকে বিএসএনএল কাস্টমার সার্ভিস সেন্টারে যেতে হবে। সেখানে আপনাকে KYC পুরো করতে হবে,যার পরে আপনি বিএসএনএল সিম পেতে পারেন। এখানে 1 টাকার প্ল্যানটি আগে থেকেই এক্টিভ থাকবে। সিমটি সক্রিয় হওয়ার সাথে সাথেই আপনি কলিং, ডেটা এবং SMS পরিষেবাগুলো ব্যবহার করতে পারবেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo