9000mAh বিশাল ব্যাটারি সহ OnePlus Nord 6 ভারতে লঞ্চ, জানুন দাম কত, সেল অফার এবং স্পেসিফিকেশন
ওয়ানপ্লাস ভারতে অবশেষে OnePlus Nord 6 ফোনটি লঞ্চ করেছে। কোম্পানি এই ফোনে বেশ কিছু শক্তিশালী ফিচার অফার করা হয়েছে। বিশেষ করে, ফোনে রয়েছে 165Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং বিশাল 9000mAh ব্যাটারি গ্রাহকদের আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে। ওয়ানপ্লাস তাদের নর্ড 6 ফোনে Snapdragon 8s Gen 4 প্রসেসর ব্যবহার করেছে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার কী।
SurveyOnePlus Nord 6 ফোনের স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড 6 ফোনে রয়েছে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K এবং রিফ্রেশ রেট 165Hz পর্যন্ত। এই স্মার্টফোনটি Snapdragon 8s Gen 4 প্রসেসরে কাজ করে। এটি 256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে, যার সাথে 8GB অথবা 12GB RAM বিকল্প রয়েছে।
আরও পড়ুন: একধাক্কায় 60 দিন কমে গেল Jio এর এই সস্তা রিচার্জ প্ল্যানের মেয়াদ, এখন মিলবে মাত্র 30 দিন
Available to buy from April 9, 12 PM IST#OnePlusNord6 pic.twitter.com/j2RISYpWWy
— OnePlus India (@OnePlus_IN) April 7, 2026
ক্যামেরার কথা বলতে গেলে, নর্ড 6 ফোনে থাকছে 50MP প্রাইমারি ক্যামেরা এবং তার সাথে একটি 8MP এর আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এটি 4K রেজোলিউশন সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে বা ফ্রন্ট প্যানেলে একটি 32MP এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারির দিক থেকে, ওয়ানপ্লাস নর্ড 6 ফোনে রয়েছে 9000mAh-এর বিশাল ব্যাটারি, যা দীর্ঘ সময় পর্যন্ত চলবে। এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনে 27W রিভার্স চার্জিং সুবিধাও রয়েছে।
সফটওয়্যারের দিক থেকে, এই স্মার্টফোনটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি OxygenOS-এ চলে।
কানেক্টিভিটি ফিচার হিসেবে ওয়ানপ্লাস নর্ড 6 মধ্যে রয়েছে 5G, Wi-Fi 7, Bluetooth এবং NFC-এর সাপোর্ট। এছাড়া, বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: সোজা 5500 কুপন অফারে কিনুন 43 inch QLED Smart TV, কম খরচে বাড়িকেই বানিয়ে নিন থিয়েটার
ভারতে ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের দাম কত
দামের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড 6 ফোনের বেস মডেল 8GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 38,999 টাকা। এছাড়া 12GB RAM এবং 256GB স্টোরেজের দাম 41,999 টাকা।
নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ড ব্যবহার করে গ্রাহকরা 3000 টাকা পর্যন্ত ব্যাংক ছাড় পেতে পারেন। ডিভাইসটি আগামী 9 এপ্রিল থেকে পাওয়া যাবে এবং এটি Amazon, ওয়ানপ্লাসের ই-স্টোর ও তাদের অফিসিয়াল রিটেল পার্টনার থেকে বিক্রি করা হবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile