এক ঝটকায় 2000 টাকা পর্যন্ত দাম বাড়ল Motorola স্মার্টফোনের, বাজেট ফোনে এখন কত খরচ জেনে নিন এখানে
Motorola Smartphone Price Hike India 2026: ভারতে স্মার্টফোনের দাম ক্রমাগত বেড়েই চলেছে, আর এবার মোটোরোলাও তাদের তিনটি জনপ্রিয় মডেলের দাম বাড়িয়ে দিয়েছে। এই মডেলগুলি হল Moto G35, Moto G57 Power এবং Motorola Edge 60 Fusion স্মার্টফোন। নতুন দামের সাথে Flipkart সাইটে এই নতুন দাম লাইভ করে দেওয়া হয়েছে।
Surveyবাজেটে স্মার্টফোন Moto G35
মোটো জি35 ফোনের দাম 500 টাকা বাড়িয়ে দিয়েছে কোম্পানি। এই দামে ফোনের 4GB+128GB মডেলটি এখন 12,499 টাকা এবং 8GB+128GB মডেলটি 13,999 টাকায় কেনা যাবে এখন। বাজারে এখন এমন সব নতুন মডেল আসছে যা আরও উন্নত পারফরম্যান্স এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট অফার করে।
আরও পড়ুন: BSNL আবারও আনল 1 টাকার জনপ্রিয় রিচার্জ প্ল্যান, পুরো মাস করা যাবে আনলিমিটেড কলিং
Moto G57 Power

মোটো জি57 পাওয়ার এর দাম 1000 টাকার বাড়ানো হয়েছে। নতুন দামের সাথে 8GB+128GB মডেলটি এখন 15,999 টাকায় পাওয়া যাবে। ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনের 7000mAh ব্যাটারি, যা একবার চার্জ দিলে দুটি দিনেরও বেশি সময় চলতে পারে। Snapdragon 6s Gen 4 চিপসেট এবং ভাল ডিসপ্লে গ্রাহকদের মন কাড়তে পারে।
Motorola Edge 60 Fusion
সবচেয়ে বেশি দাম বেড়েছে মোটোরোলা এজ 60 ফিউশন ফোনের। এতে কোম্পানি 2000 টাকা দাম বাড়িয়েছে। ফোনের 8GB+128GB মডেলটি এখন 22,999 টাকায়, 8GB+256GB মডেলটি 24,999 টাকায় এবং 12GB+256GB মডেলটি এখন 26,999 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: 7000mAh বিশাল ব্যাটারি সহ ভারতে আসছে Realme এর সস্তা স্মার্টফোন, এই দিন হবে লঞ্চ
এই ফোনে রয়েছে মজবুত ডিজাইন, একটি ক্লিয়ার অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা এবং শক্তিশালী মাল্টিমিডিয়া সক্ষমতা। তবে, বলে দি যে 60 ফিউশনের পরবর্তী জেনারেশন Edge 70 Fusion ফোনটি ইতিমধ্যেই বাজারে এসে গেছে, যা ব্যাটারি এবং ডিসপ্লে পারফরম্যান্স দুটি ক্ষেত্রেই আরও উন্নত।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile