মাত্র 11499 টাকায় Redmi এর নতুন 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, রয়েছে 6300mAh ব্যাটারি
রেডমি আজ ভারতে তার সস্তা 5G স্মার্টফোন Redmi A7 Pro 5G লঞ্চ করেছে। ভারতে রেডমি এ7 প্রো 5জি ফোনটি 15 হাজার টাকার কম দামে চালু করেছে। Xiaomi দাবি করেছে যে নতুন রেডমি এ7 প্রো 5জি ফোনটি সেগামেন্টের সবচেয়ে বড় ডিসপ্লের সাথে সবচেয়ে পাতলা স্মার্টফোন হবে। এই ডিভাইসটি কোম্পানি আগেই কিছু গ্লোবাল মার্কেটে দুই সপ্তাহ আগে লঞ্চ করেছিল। 15 হাজার টাকার কম দামে রেডমি এ7 প্রো 5জি ফোনে বড় 6300mAh ব্যাটারি এবং 32MP AI প্রাইমারি ক্যামেরা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক রেডমি এ7 প্রো 5জি ফোনের দাম কত, সেল কবে এবং স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে।
Surveyভারতে কত দামে কেনা যাবে Redmi A7 Pro 5G স্মার্টফোন
দামের কথা বললে, রেডমি এ7 প্রো 5জি ফোনের 4GB+64GB স্টোরেজ মডেলের দাম 12,499 টাকা এবং 4GB+128GB স্টোরেজ মডেলের দাম 13,499 টাকা রাখা হয়েছে।
The wait is over! The true #KingOfPowerAndStyle has arrived.
— Redmi India (@RedmiIndia) April 13, 2026
Get ready for a royal experience with the #REDMIA7Pro5G and its amazing features:
✅ 32MP Dual AI Camera
✅ Big 6300mAh Battery
✅ Huge & Smooth Display
Sale starts on 15th April.
Know More: https://t.co/A9hL8RLqX2 pic.twitter.com/20S8hSuijU
লঞ্চ অফার হিসেবে কোম্পানি এতে 1000 টাকার ডিসকাউন্ট অফার করছে। ছাড়ের পর রেডমি এ7 প্রো 5জি ফোনের দাম কমে 11,499 টাকা হয় যাবে। বিক্রির কথা বললে, রেডমি এ7 প্রো 5জি ফোনের বিক্রি শাওমি অফিসিয়াল সাইট, ই-কমার্স সাইট Amazon এবং রিটেল স্টোর থেকে করা হবে। এই ফোনটি কালো, নীল এবং কমলা রঙে পাওয়া যাবে, যার বিক্রি 15 এপ্রিল থেকে শুরু হবে।
রেডমি এ7 প্রো 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন পাওয়া যাবে
স্পেসিফিকেশনের কথা বললে, রেডমি এ7 প্রো 5জি ফোনে রয়েছে 6.9-ইঞ্চির HD+ LCD স্ক্রিন। সাথে ডিভাইসে 120Hz রিফ্রেশ রেট এবং 800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া। সাথে ডিভাইসে Android 16 ভিত্তিক HyperOS 3 পাওয়া যাবে। রেডমি এ7 প্রো 5জি ফোনে চার বছর পর্যন্ত Android আপডেট এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটও দেওয়া হবে।

পারফরম্যান্সের জন্য, এই ডিভাইসে 6nm অক্টা-কোর Unisoc T8300 প্রসেসর অফার করা হয়েছে। ডিভাইসে 4GB LPDDR4x RAM এবং 128GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজও পাওয়া যাবে। হ্যান্ডসেটে Gemini এবং Google-এর ‘Circle to Search’-এর মতো বিভিন্ন AI ফিচারও থাকছে।
আরও পড়ুন: 50MP রিয়ার ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা সহ Xiaomi ফোনে দেদার ছাড়, জানুন কোথায় পাবেন সস্তায়
ক্যামেরার স্পেসিফিকেশনের দিক থেকে রেডমি এ7 প্রো 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যা 32MP প্রাইমারি ক্যামেরা সাপোর্ট করে। এর সাথে একটি সেকেন্ডারি ক্যামেরাও পেয়ার করা। ফোনের ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা রয়েছে।
এছাড়াও, পাওয়ার দিতে রেডমি এ7 প্রো 5জি ফোনে একটি বিশাল 6300mAh ব্যাটারি রয়েছে এবং এটি 15 ওয়াটের ওয়্যার্ড চার্জিং সুবিধা সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile