50MP রিয়ার ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা সহ Xiaomi ফোনে দেদার ছাড়, জানুন কোথায় পাবেন সস্তায়

HIGHLIGHTS

Xiaomi 14 Civi স্মার্টফোনটি Flipkart সাইটে অনেক সস্তায় বিক্রি হচ্ছে

দাম কম হওয়ার পাশাপাশি শাওমি 14 সিভি ফোনে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারের মতো বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে

শাওমি 14 সিভি ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া

50MP রিয়ার ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা সহ Xiaomi ফোনে দেদার ছাড়, জানুন কোথায় পাবেন সস্তায়

Xiaomi 14 Civi স্মার্টফোনটি Flipkart সাইটে অনেক সস্তায় বিক্রি হচ্ছে। আপনি যদি বর্তমানে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে শাওমির এই দুর্দান্ত স্মার্টফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। দাম কম হওয়ার পাশাপাশি শাওমি 14 সিভি ফোনে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারের মতো বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। শাওমি 14 সিভি ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া। আসুন দেরি না করে শাওমি 14 সিভি ফোনে পাওয়া ডিল, ডিসকাউন্ট এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Xiaomi 14 Civi ফোনের দাম কত এবং অফার কী

দামের কথা বললে, শাওমি 14 সিভি ফোনের 8GB+256GB স্টোরেজ মডেলটি 39,999 টাকা দামে লিস্ট করা। ব্যাঙ্ক অফারের কথা বললে, Flipkart Axis Bank-এর ক্রেডিট কার্ড পেমেন্টে গ্রাহকরা 2000 টাকার ছাড় পেতে পারেন। ছাড়ের পার শাওমি ফোনটি 37,999 টাকায় কেনা যাবে।

আরও পড়ুন: Redmi এর 6300mAh ব্যাটারি সহ সস্তা 5G স্মার্টফোন আজ হবে লঞ্চ, দাম এবং স্পেক্স লিক

Xiaomi 14 Civi price drop with Bank discount on Flipkart deal

এছাড়া এক্সচেঞ্জ অফারে শাওমি 14 সিভি ফোনটি আরও কম দামে কিনতে পারেন। কোম্পানি পুরনো ফোন এক্সচেঞ্জে 17,400 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় অফার করছে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

40 হাজারের কম দামে শাওমি 14 সিভি ফোনটি কেনা উচিত কিনা

দেখে নেওয়া যাক যে 40 হাজারের দামে শাওমি 14 সিভি ফোনে কী ফিচার পাওয়া যাবে। শাওমি 14 সিভি ফোনে থাকছে 6.55-ইঞ্চির 1.5K কার্ভড AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 3000 নিট। প্রসেসর হিসেবে এতে 4nm Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট অফার করা হয়েছে। এটি স্মার্টফোনকে স্মুদ পারফরম্যান্স দিতে সাহায্য় করে। অপারেটিং সিস্টাম হিসেবে, ডিভাইসটি HyperOS-এ চলে, যা Android 14-এর ওপর ভিত্তি করে তৈরি। এতে 4700mAh-এর একটি ব্যাটারি রয়েছে, যা 67 ওয়াটের ওয়্যার্ড চার্জিং সুবিধা সাপোর্ট করে।

আরও পড়ুন: Nothing ভারতে আনছে শক্তিশালী Snapdragon চিপসেট নতুন CMF Phone 3 Pro স্মার্টফোন

ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, শাওমি 14 সিভি ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের এর টেলিফটো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা পাওয়া যাবে। সেলফি তোলা এবং ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটি অপশনগুলোর মধ্যে রয়েছে 5G, Wi-Fi 6, NFC, Bluetooth 5.4, GPS এবং একটি USB Type-C পোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo