Vivo Y21 5G phone Price discount with Bank offer on official website
বাজেটের মধ্যে একটা ভালো 5G ফোন খুঁজছেন? বড় ব্যাটারি চাই, ক্যামেরাও ভালো হতে হবে, আবার দামও যেন হাতের নাগালে থাকে? তাহলে Vivo-র এই নতুন অফারটা আপনার জন্যই। কোম্পানি তাদের Vivo Y21 5G ফোনে বিশেষ ছাড় দিচ্ছে, যার ফলে এই ফোনটা এখন আগের চেয়েও অনেক সস্তা হয়ে গেছে। ভিভো ওয়াই21 5জি ফোনে রয়েছে 6500mAh বড় ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেট স্ক্রিন এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা মতো ফিচার রয়েছে। আসুন ভিভো ওয়াই21 5জি ফোনের নতুন দাম কত এবং ফিচার, স্পেসিফিকেশন এর বিষয় জেনে নেওয়া যাক।
ভিভো ওয়াই21 5জি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে –
তবে ভিভোর অফিশিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি কিনলে 1000 পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ছাড়ের পর ফোনের দাম কমে 17,999 টাকা হয় যাবে। এই দাম ফোনের বেস মডেলের হবে। এই হিসেবে বাকি মডেলগুলি, 19,999 টাকা এবং 21,999 টাকা হয় যাবে।
আরও পড়ুন: Moto G37 Power vs Realme C83 5G: 20 হাজারের কম শুরু দামে কোন স্মার্টফোনটি হবে সেরা চয়েজ
তবে গ্রাহকরা Axis Bank, Kotak Mahindra Bank আর HDFC Bank-এর ক্রেডিট কার্ডে EMI তে পেমেন্ট করলে আরও 1000 অতিরিক্ত ছাড় পাওয়া যাচ্ছে।
ভিভো ওয়াই21 5জি ফোনের সবচেয়ে শক্তিশালী দিক হলো এর 6500mAh এর বিশাল ব্যাটারি। সারাদিন ব্যবহার করলেও চার্জ দিতে হবে না। এতে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট ফিচারও দেওয়া।
ডিসপ্লে হিসেবে ভিভো ওয়াই21 5জি ফোনে রয়েছে 6.74 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, সাথে 120Hz রিফ্রেশ রেট। এতে ব্রাইটনেস 1200 নিটস পর্যন্ত দেওয়া।
প্রসেসর হিসেবে ভিভো ওয়াই21 5জি তে আছে MediaTek Dimensity 6300, যা মাল্টিটাস্কিং কাজ সহজে করে। ফোনটি চলে Android 16-ভিত্তিক OriginOS 6-এ। সাথে আছে Google Gemini আর Circle to Search-এর মতো AI ফিচারও।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ সস্তা HMD 5G স্মার্টফোনের সেল শুরু, দাম মাত্র 11499 টাকা থেকে শুরু
ফটোগ্রাফির জন্য ভিভো ওয়াই21 5জি ফোনের রিয়ারে আছে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা, আর সেলফির জন্য 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্স সার্টিফিকেশন আর IP65 রেটিং থাকায় ধুলোবালি ও জল থেকেও সুরক্ষিত থাকবে ফোনটি।