Moto G37 Power vs Realme C83 5G: 20 হাজারের কম শুরু দামে কোন স্মার্টফোনটি হবে সেরা চয়েজ

Moto G37 Power vs Realme C83 5G: 20 হাজারের কম শুরু দামে কোন স্মার্টফোনটি হবে সেরা চয়েজ

Motorola ভারতে তাদের নতুন সস্তা স্মার্টফোন Moto G37 Power লঞ্চ করেছে, যার প্রতিযোগিতা Realme C83 5G এর সাথে হবে। মোটো জি37 পাওয়ার ফোনটি অক্টা-কোর MediaTek Dimensity 6400 প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, রিয়েলমি সি83 5জি ফোনে অক্টা-কোর MediaTek Dimensity 6300 প্রসেসর। মোটো জি37 পাওয়ার ফোনের দাম 19,999 টাকা থেকে শুরু হয়। পাশাপাশি, রিয়েলমি সি83 5জি ফোনের দাম 16,499 টাকা থেকে শুরু হয়। চলুন এই দুটি ফোনের দাম এবং স্পেসিফিকেশনের তুলনা করে দেখে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Moto G37 Power vs Realme C83 5G ফোনের দাম কত

দামের কথা বললে, মোটো জি37 পাওয়ার ফোনের 4GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 19,999 টাকা। সাথে 8GB+128GB স্টোরেজের মডেলের দাম 25,999 টাকা। পাশাপাশি, রিয়েলমি সি83 5জি ফোনের 4GB+64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 16,499 এবং 4GB+128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 20,499 টাকা।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ সস্তা HMD 5G স্মার্টফোনের সেল শুরু, দাম মাত্র 11499 টাকা থেকে শুরু

মোটো জি37 পাওয়ার নাকি রিয়েলমি সি83 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লের কথা বললে, মোটো জি37 পাওয়ার ফোনে রয়েছে একটি 6.7-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1604×720 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1050 নিটস। তবে রিয়েলমি সি83 5জি ফোনে রয়েছে একটি 6.8-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1570×720 পিক্সেল, রিফ্রেশ রেট 144Hz এবং পিক ব্রাইটনেস 900 নিটস পর্যন্ত সাপোর্ট করে।

ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে মোটো জি37 পাওয়ার ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি, যা 30W TurboCharging এবং 6W রিভার্স চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, রিয়েলমি সি83 5জি ফোনে রয়েছে বিশাল 7000mAh ব্যাটারি, যা 15W ফাস্ট চার্জিং সহ আসে।

অপারেটিং সিস্টেম হিসেবে মোটো জি37 পাওয়ার ফোনে রয়েছে Android 16 অপারেটিং সিস্টেম। অন্যদিকে, রিয়েলমি সি83 5জি চলে Realme UI 7.0-এর মাধ্যমে, যা Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি।

ক্যামেরা সেটআপের কথা বললে, মোটো জি37 পাওয়ার ফোনের রিয়ারে ক্যামেরা সেটআপে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এর সাথে রয়েছে একটি ‘2-ইন-1’ লাইট সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সামনের ক্যামেরা। এদিকে, রিয়েলমি সি83 5জি ফোনে পেছনের দিকে রয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সামনের ক্যামেরা।

আরও পড়ুন: 3 মাস পর্যন্ত রিচার্জের ঝামেলা শেষ করে দিল Jio, প্রতিদিন 2 জিবি ডেটা সহ 20 জিবি অতিরিক্ত ডেটা এবং আনলিমিটেড কলিং

কানেক্টিভিটি অপশন হিসেবে, মোটো জি37 পাওয়ার ফোনে একটি 3.5mm অডিও জ্যাক, 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi 5, Bluetooth 5.4, GPS এবং একটি USB Type-C পোর্ট রয়েছে। এর বিপরীতে, রিয়েলমি সি83 5জি ফোনটি 5G, ডুয়াল 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.3, GPS, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক এবং একটি USB Type-C পোর্ট সুবিধা পাওয়া যায়।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile