Vivo X200 price drops under Rs 60000 on Flipkart
আপনি যদি ভারতে Vivo এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। আসলে Vivo X200 ফোনে দুর্দান্ত ছাড় দেওয়া হচ্ছে। ভিভো এক্স200 ফোনে রয়েছে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা এবং MediaTek Dimensity 9400 প্রসেসর দেওয়া। আসুন জেনে নেওয়া যাক ভিভো এক্স200 ফোনে পাওয়া সেরা ডিল এবং অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, ভিভো এক্স200 ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলটি ই-কমার্স সাইট Flipkart এ 61,999 টাকা দামে লিস্টা করা হয়েছে। তবে ভিভো এক্স200 ফোনটি 2024 সালের ডিসেম্বরে 65,999 টাকায় লঞ্চ করা হয়েছিল।
ব্যাঙ্ক অফার হিসেবে, ফ্লিপকার্ট SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 3000 টাকার ছাড় পেতে পারেন ভিভো এক্স200 ফোনে। ছাড়ের পর ভিভো এক্স200 ফোনের দাম কমে 58,899 টাকা হয় যাবে।
এছাড়া, এক্সচেঞ্জ অফারের মাধ্যমে পুরনো বা বর্তমান ফোন দিয়ে নতুন ফোনটি 55,600 টাকা পর্যন্ত দাম কম হতে পারে। তবে এক্সচেঞ্জ অফার আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে। ভিভো এক্স200 ফোনটি বর্তমানে লঞ্চ প্রাইস থেকে প্রায় 7100 টাকা কমে পাওয়া যাচ্ছে।
ফিচারের কথা বললে, ভিভো এক্স200 ফোনে রয়েছে 6.67 ইঞ্চির LTPS AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2800 x 1260 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস দেওয়া। স্মার্টফোনটি অক্টা-কোর MediaTek Dimensity 9400 3nm প্রসেসরে কাজ করে এবং এটি Android 15-এর ওপর ভিত্তি করে তৈরি Funtouch OS 15-এ চলে।
ভিভো এক্স200 রয়েছে 5800mAh এর ব্যাটারি যা 90 ওয়াট ওয়্যারড ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP69 এবং IP68 রেটিং রয়েছে। কানেক্টিভিটি সুবিধার মধ্যে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, 5G SA/NSA, Wi-Fi 7, Bluetooth 5.4, GPS, USB Type-C পোর্ট এবং NFC সাপোর্ট।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, ভিভো এক্স200 ফোনের রিয়ারে রয়েছেOIS সুবিধা সহ 50 মেগাপিক্সেলের Sony ক্যামেরা, 50 মেগাপিক্সেলের Samsung JN1 ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম ও OIS সুবিধা সহ 50 মেগাপিক্সেলের Sony IMX882 ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।