20 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে OnePlus ফ্ল্যাগশিপ স্মার্টফোন, 50MP ট্রিপল ক্যামেরা এবং 100W SuperVOOC ফাস্ট চার্জিং
ওয়ানপ্লাস এর ফ্ল্যাগশিপ OnePlus 11 5G স্মার্টফোনে দেদার ছাড় দেওয়া হচ্ছে। কোম্পানি 2023 সালের ফেব্রুয়ারি মাসে ওয়ানপ্লাস 11 5জি ফোনটি লঞ্চ করা হয়েছিল। বর্তমানে অনলাইন সাইট Flipkart এ ওয়ানপ্লাস 11 ফোনটি দুর্দান্ত ছাড়ের সাথে লিস্ট করা। ওয়ানপ্লাস 11 5জি ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি এবং চমৎকার 50 মেগাপিক্সেলের ট্রিপল-ক্যামেরা সেটআপ। সাথে এতে 100W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচারও দেওয়া যা যা মাত্র কয়েক মিনিটের চার্জেই দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ অফার করে। আসুন, ওয়ানপ্লাস 11 5জি ফোনে পাওয়া সেরা ছাড়ের অফারগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Surveyভারতে OnePlus 11 5G ফোনের দাম কত এবং ডিসকাউন্ট অফার
আপনি ওয়ানপ্লাস 11 5জি কেনার কথা ভেবে থাকেন, তবে খুব কম দামে এটি কেনার সুযোগ রয়েছে। বর্তমানে ফ্লিপকার্টে বিশাল ছাড়ের সাথে ওয়ানপ্লাস 11 5জি কেনা যাচ্ছে। ই-কমার্স সাইটে ফোনটি 35 শতাংশ ছাড়ের সাথে লিস্ট করা হয়েছে, যার ফলে এর দাম কমে দাঁড়িয়েছে মাত্র 38,948 টাকায়। যার মানে ওয়ানপ্লাস 11 5জি ফোনে সরাসরি 18,000 টাকার ছাড় পাওয়া যাবে। তবে অফারটি এখানেই শেষ নয়, এর সাথে ব্যাঙ্ক অফারও পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: Upcoming Smartphones June 2026: Redmi থেকে Realme সাথে iQOO, এই মাসে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন
ব্যাঙ্ক অফার হিসেবে ওয়ানপ্লাস 11 5জি ফোন কিনলে Flipkart Axis Bank কার্ড পেমেন্টে অতিরিক্ত 1948 টাকার ছাড় পাওয়া যাবে, ফলে দাম কমে 37,000 টাকা হয় যাবে। এই হিসেবে ফোনে 22,000 টাকার ছাড়ের সাথে কেনা যাবে।
ওয়ানপ্লাস 11 5জি ফোনের স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 11 5জি ফোনে রয়েছে 6.7 ইঞ্চির Quad HD+ কার্ভড AMOLED ডিসপ্লে। এটি 3216 x 1440 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করে। ফোনটি 4nm অক্টা-কোর Snapdragon 8 Gen 2 চিপসেটে কাজ করে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সাথে আসে। এতে রয়েছে 5000mAh ব্যাটারি, যা 100W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্মার্টফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
আরও পড়ুন: Leica ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ Xiaomi এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে এল
ওয়ানপ্লাস 11 5জি ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
