Upcoming Smartphones June 2026: Redmi থেকে Realme সাথে iQOO, এই মাসে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন
Upcoming Smartphones June 2026: মে মাসে বাজার মাতিয়ে ছিল প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনগুলো। আর জুন মাস হতে চলেছে মিড-রেঞ্জ আর বাজেট ফোন কেনার জন্য দারুণ একটা সময়। Xiaomi, iQOO, Infinix, Vivo, Realme আর Samsung – একসাথে এতগুলো বড় ব্র্যান্ড নতুন ফোন নিয়ে আসতে চলেছে। বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে আর নতুন প্রসেসর, সব মিলিয়ে এই মাসটা স্মার্টফোন ইউজারদের জন্য বেশ দুর্দান্ত। তবে এখন পর্যন্ত আপকামিং ফোনের অফিসিয়াল লঞ্চের তারিখ প্রকাশ করেনি। তবে লিক আর রিপোর্ট থেকে যা জানা যাচ্ছে তা বেশ আগ্রহজনক।
SurveyRedmi Turbo 5 এবং Redmi 17
Xiaomi জুনের দ্বিতীয় সপ্তাহে দুটো ফোন একসাথে লঞ্চ করতে পারে। রেডমি টার্বো 5 আসতে পারে 16 জুন, এই তারিখটি কোম্পানি নিজেই ঘোষণা করেছে। এই ফোনে থাকতে পারে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে আসতে পারে MediaTek Dimensity 8500 Ultra। সবচেয়ে বড় চমক হলো এর ব্যাটারি 7560mAh, সাথে 100W ফাস্ট চার্জিং। ক্যামেরায় থাকতে পারে 50MP প্রাইমারি আর 8MP সেকেন্ডারি সেন্সর।
অন্যদিকে রেডমি 17 টার্গেট করছে একদম বাজেট গ্রাহকদের। এতে থাকতে পারে হাই রিফ্রেশ রেট LCD ডিসপ্লে, Snapdragon 4 সিরিজ প্রসেসর এবং 7000mAh এর বেশি ব্যাটারি। ক্যামেরায় পেছনে 50MP আর সামনে 8MP সেন্সর।
আরও পড়ুন: Leica ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ Xiaomi এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে এল
Infinix GT 50 Pro
গেমিং ফোন পছন্দ করেন? তাহলে ইনফিনিক্স জিটি 50 প্রো এর দিকে নজর দিতে পারেন। জুনেই আসতে পারে এই ফোনটি। AMOLED ডিসপ্লে, 120Hz-এর বেশি রিফ্রেশ রেট এবং MediaTek Dimensity চিপসেট থাকার কথা। ক্যামেরায় 50MP OIS আর 8MP আল্ট্রাওয়াইড, সাথে 6500mAh ব্যাটারি মতো ফিচার থাকবে।
iQOO Z11
এই ফোনটি নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চায় রয়েছে। জুনের মাঝামাঝি সময়ে লঞ্চ হতে পারে আইকিউ জি11। রিপোর্ট অনুযায়ী এতে থাকবে 6.83 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 165Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস পিক ব্রাইটনেস- রোদের মধ্যেও স্ক্রিন দেখতে কোনো সমস্যা হবে না।
প্রসেসর হিসেবে আসতে পারে Snapdragon 7s Gen 4, সাথে 12GB পর্যন্ত RAM। তবে সবচেয়ে বড় চমক হলো এর ব্যাটারি যা 9020mAh এর সাথে 90W ফাস্ট চার্জিং। ক্যামেরায় পেছনে 50MP আর সেলফিতে 32MP পাওয়া যাবে।
Vivo T5 Lite, Realme P4R
ভিভো টি5 লাইট ফোনে থাকতে পারে 6500mAh ব্যাটারি আর 44W চার্জিং, প্রসেসর হিসেবে Dimensity 6300 বা 6400।
আরও পড়ুন: Motorola এর 6500mAh ব্যাটারি সহ নতুন 5G স্মার্টফোন লঞ্চ, 50MP টেলিফটো ক্যামেরা এবং 12GB RAM
রিয়েলমি পি4আর আসতে পারে বিশাল 8000mAh ব্যাটারি নিয়ে, সাথে 144Hz ডিসপ্লে আর MediaTek Dimensity 7400 প্রসেসর সহ আসবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
