বিশাল 9020mAh ব্যাটারি সহ Vivo 5G স্মার্টফোনে দেদার ছাড়, ব্যাঙ্ক অফারে আরও সস্তায় কেনার সুযোগ

আপনি কি বড় ব্যাটারি সহ দুর্দান্ত ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন যার দাম 30 হাজার থেকে 35 হাজারের মধ্যে হবে। যদি তাই হয়, তবে সম্প্রতি বাজারে আসা Vivo T5 Pro 5G আপনার জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে। ভিভো টি5 প্রো ফোনে রয়েছে বিশাল 9020mAh এর বড় ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন প্রসেসর। ভিভো ফোনে সোজা 41 শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। আসুন ভিভো ফোনের বাকি ফিচার এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vivo T5 Pro 5G ফোনে ডিসকাউন্ট অফার

ছাড়ের বিষয় বললে, ভিভো টি5 প্রো 5জি ফোনটি বর্তমানে 41 শতাংশ পর্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে। ফোনটি কোনো ব্যাঙ্ক অফার ছাড়াই মাত্র 32,999 টাকায় কিনতে পারবেন। তবে ব্যাঙ্ক অফারের সাথে ফোনটি আরও সস্তা হয় যাবে।

আরও পড়ুন: 50MP রিয়ার ক্যামেরা সহ ভারতে শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy M47 5G, জানুন কবে আসছে বাজারে

গ্রাহকরা HDFC ক্রেডিট কার্ড পেমেন্ট 1625 টাকা ছাড়া পেতে পারেন। এছাড়া Axis বা SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকা এবং HDFC ডেবিট কার্ডে 1000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই ব্যাঙ্ক অফারটি কাজে লাগালে ফোনের দাম একধাপে কমে 31,349 টাকা হয় যাবে। ডিভাইসে বিশেষ এক্সচেঞ্জ অফারও রয়েছে, যার পরে নতুন ফোনে আপনি 28,650 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।

ভিভো টি5 প্রো 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

স্পেসিফিকেশনের কথা বললে, ভিভো টি5 প্রো 5জি ফোনে রয়েছে 1.5K AMOLED ডিসপ্লে যার সাথে 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সহ 6.83-ইঞ্চি স্ক্রিন রয়েছে। এটি স্মুদ স্ক্রলিংয়ের অভিজ্ঞতা দেয় এবং এর পিক ব্রাইটনেস 5000 নিটস পর্যন্ত হতে পারে। ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেটে কাজ করে।

আরও পড়ুন: আগামী মাসে এই দিন ভারতে এন্ট্রি নিচ্ছে Nothing এর বাজেট স্মার্টফোন, লঞ্চের আগেই স্পেসিফিকেশন এবং দাম লিক

ক্যামেরার ক্ষেত্রে, ফোনে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা রয়েছে। পাশাপাশি এতে 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। এছাড়া ফোনে রয়েছে বিশাল 9020mAh ব্যাটারি যা একবার চার্জে বেশ কয়েক দিন চলবে এবং প্রয়োজনে দ্রুত চার্জ করার জন্য এতে 90W FlashCharge সুবিধা রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :