50MP রিয়ার ক্যামেরা সহ ভারতে শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy M47 5G, জানুন কবে আসছে বাজারে
স্যামসাং শীঘ্রই ভারতে তাদের নতুন স্মার্টফোন Samsung Galaxy M47 5G আনতে চলেছে। সাউথ কোরিয়ান কোম্পানি এই বিষয় সম্প্রতি ঘোষণা করেছে। নতুন স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনটি কোম্পানির Galaxy M সিরিজ এর আওতায় আসবে। নতুন স্মার্টফোন বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনের কালার অপশন, ডিজাইন এবং মেইন স্পেসিফিকেশন নিশ্চিত করে দিয়েছে। নতুন ফোনটি ট্রিপল রিয়ার সহ আসবে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনটি ভারতে কবে লঞ্চ হবে, স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে।
Surveyভারতে কবে হবে লঞ্চ Samsung Galaxy M47 5G ফোনটি
ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে স্যামসাং গ্যালাক্সি এম47 5জি-র জন্য একটি বিশেষ মাইক্রোসাইট চালু করা হয়েছে। স্মার্টফোনটি 29 জুন ভারতে লঞ্চ হওয়ার কথা রয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ সুরক্ষা সহ 6.7-ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এর ভেতরে থাকছে অক্টা-কোর স্ন্যাপড্রাগন চিপসেট। ডিভাইসটি ব্লেজ ব্লু এবং Rogue Red এই দুটি রঙে পাওয়া যাবে।
A NEXT LEVEL MONSTER has entered the game. Presenting the all-new #GalaxyM47 5G – engineered for those who demand more. Experience powerful performance with a Snapdragon processor and LPDDR5X RAM, enhanced durability with Corning® Gorilla® Glass Victus+ and water & dust… pic.twitter.com/Uf7T5weaoM
— Samsung India (@SamsungIndia) June 23, 2026
স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনে কোম্পানির নতুন Galaxy A সিরিজের সমান পিল-আকারের রিয়ার ক্যামেরা মডিউল থাকবে। এটি Android 16 এর ওপর ভিত্তি করে তৈরি স্যামসাংয়ের One UI 8.5 অপারেটিং সিস্টেমে চলবে এবং এতে বিভিন্ন AI-চালিত টুল থাকবে।
ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে OIS সুবিধা সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। স্যামসাং নিশ্চিত করেছে যে, ডিভাইসটি দিয়ে 4K ভিডিও রেকর্ড করা সম্ভব।
আপকামিং স্মার্টফোনের ব্যাটারি 45W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং বাইপাস চার্জিং সাপোর্ট করবে। স্যামসাং ঘোষণা করেছে যে, ডিভাইসে ছয় বছরের OS আপগ্রেড এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট পাওয়া যাবে। এছাড়া এটি সাধারণের চেয়ে 4 গুন স্ক্র্যাচ-রেজিস্টেন্ট হবে বলেও দাবি করা হয়েছে। শীঘ্রই Samsung Galaxy A27 5G ও লঞ্চ হতে পারে। এই মিড-রেঞ্জ স্মার্টফোনে Snapdragon 6 Gen 3 চিপসেট থাকবে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: 19 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Samsung এর 50MP ক্যামেরা সহ নতুন 5G স্মার্টফোন
এটি গত বছর লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এ26 ফোনের জায়গা নিতে পারে। স্যামসাং গ্যালাক্সি এ27 5জি-তে 6.7-ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এই স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
