আগামী 9 ডিসেম্বর ভারতে আসছে 200MP ক্যামেরা সহ Motorola এর প্রিমিয়াম 5G স্মার্টফোন, এক নজরে দেখে নিন কেমন হবে ফিচার
মোটোরালা আগামী 9 ডিসেম্বর ভারতে নতুন আলট্রা-ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Signature 27 লঞ্চ করবে
মোটোরোলা সিগনেচার 27 ফোনে 12000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সহ AMOLED ডিসপ্লে, কোয়োলকম এর ফ্ল্যাগশিপ প্রসেসর থাকতে পারে
আগামী 9 ডিসেম্বরের লঞ্চের পর মোটোরোলা সিগনেচার 27 ফোনের দাম প্রকাশ করা হবে

মোটোরালা শীঘ্রই ভারতীয় বাজারে তাদের নতুন আলট্রা-ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Signature 27 লঞ্চ করতে চলেছে। মোটোরোলা তার আপকামিং স্মার্টফোন মটোরোলা সিগনেচার 27 ফোনের ভারতীয় লঞ্চ তারিখের ঘোষণা করে দিয়েছে। আগামী 9 ডিসেম্বর ভারতে আসবে মোটোরোলার এই স্মার্টফোন, যা আগে গ্লোবাল মার্কেটে আনা হয়েছে।
আপকামিং মোটোরোলা সিগনেচার 27 ফোনটি সম্প্রতি India Mobile Congress (IMC) 2026 এও ডিসপ্লে করা হয়েছিল। ফোনে বিশেষ ফিচার হিসেবে রয়েছে 12000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সহ AMOLED ডিসপ্লে, কোয়োলকম এর ফ্ল্যাগশিপ প্রসেসর এবং একটি 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। এছাড়া থাকবে 7000mAh ব্যাটারিও। চলুন ফোনের অন্যান্য ফিচারগুলো জেনে নেওয়া যাক।
Motorola Signature 27 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
স্পেসিফিকেশনের দিক থেকে, মোটোরোলা সিগনেচার 27 ফোনে রয়েছে 6.78-ইঞ্চি 1.5K এক্সট্রিম অ্যামোলেড ডুয়ো ডিসপ্লে। এতে আরও রয়েছে ডলবি ভিশন সাপোর্ট এবং পিক 12,000 নিটস পর্যন্ত ব্রাইটনেস। ফোনে ট্যান্ডেম অ্যামোলেড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
A new benchmark in design, camera and intelligence. Meet the new Motorola Signature 27. https://t.co/aormfBo77T
— Motorola India (@motorolaindia) November 23, 2026
পারফরম্যান্সের দিক থেকে, মোটোরোলা সিগনেচার 27 ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8 এলিট এক্সট্রিম জেন 6 প্রসেসর। এছাড়া ভাল কুলিংয়ের জন্য ফোনে রয়েছে আর্কটিকমেশ কুলিং আর্কিটেকচার। ফোনে আরও রয়েছে চমৎকার ওয়াই-ফাই 8 এবং উন্নত 5জি কানেক্টিভিটির জন্য একটি ছয়-অ্যান্টেনা অ্যারে।
ফটোগ্রাফির জন্য মটোরোলা সিগনেচার 27 ফোনে রয়েছে একটি 50 মেগাপিক্সেলের Sony LYTIA L910 প্রাইমারি ক্যামেরা। এছাড়াও এতে আছে 3x অপটিক্যাল এবং 100x হাইব্রিড জুম সাপোর্ট সহ একটি 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। ফোনে আরও রয়েছে একটি 50 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি ডলবি ভিশন ভিডিও রেকর্ডিং এবং একটি এআই ভিডিও এনহ্যান্সমেন্ট ইঞ্জিনও সাপোর্ট করে।
শুধু তাই নয়, এই ফোনে থাকবে একটি বড় 7000mAh ব্যাটারি, যা 90W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ফোনে MIL-STD-810H ডিউরাবিলিটির পাশাপাশি IP68 এবং IP69 রেটিং থাকবে। সিকিউরিটির জন্য, হার্ডওয়্যার-লেভেলে ARM মেমোরি ট্যাগিং এক্সটেনশন থাকবে। ফোনটি 12GB RAM + 256GB এবং 16GB RAM + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টে সহ আসবে।
আগামী মোটোরোলা ফোনটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাবে: প্যানটোন কোল স্মোক এবং প্যানটোন ক্যাপুলেট অলিভ। আগামী 9 ডিসেম্বরের লঞ্চের পর মোটোরোলা সিগনেচার 27 ফোনের দাম প্রকাশ করা হবে। লঞ্চের পর মটোরোলার ওয়েবসাইট এবং অফলাইন স্টোর থেকে ফোনটি কেনা যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.
View full profile