200MP ক্যামেরা সহ Vivo X500 সিরিজ স্মার্টফোন আগামীকাল ভারতে হবে লঞ্চ, থাকবে 8000mAh পর্যন্ত ব্যাটারি
ভিভো ভারতে আগামীকাল 26 নভেম্বর নতুন ফ্ল্যাগশিপ Vivo X500 Series লঞ্চ করতে চলেছে
এই সিরিজের আওতায় তিনটি নতুন 5G স্মার্টফোন আসবে, যেখানে Vivo X500, Vivo X500 Pro এবং Vivo X500 Pro Max মডেল
এই নতুন সিরিজের সাথে কোম্পানি Vivo GT 2 Watch ঘড়িও লঞ্চ করবে বলে জানা গেছে

ভিভো ভারতীয় বাজারে আগামীকাল 26 নভেম্বর নতুন ফ্ল্যাগশিপ Vivo X500 Series লঞ্চ করতে চলেছে। এই সিরিজের আওতায় তিনটি নতুন 5G স্মার্টফোন আসবে, যেখানে Vivo X500, Vivo X500 Pro এবং Vivo X500 Pro Max মডেল। এই নতুন সিরিজের সাথে কোম্পানি Vivo GT 2 Watch ঘড়িও লঞ্চ করবে বলে জানা গেছে।
লঞ্চের আগেই ভিভো এক্স500 সিরিজ স্মার্টফোনের ফিচার এবং দাম লিক হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই সিরিজের টপ মডেলটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা এবং 8000mAh ব্যাটারি সহ আসতে পারে।
Vivo X500 Series India Launch date
আপকামিং ভিভোর নতুন এক্স500 সিরিজ ভারতে আগামীকাল 26 নভেম্বর দুপুর 12টায় লঞ্চ হবে। লঞ্চের পর নতুন ফোন কোম্পানির ওয়েবসাইট, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং বড় রিটেল স্টোর থেকে কেনা যাবে।
Tomorrow, the art of imaging finds a new expression. Prepare to witness the extraordinary. #vivoX500Series. Launching on 26th November 2026. #vivoIndia #BornToCreate https://t.co/ciEe3PMCZb
— vivo India (@Vivo_India) November 25, 2026
ভারতে ভিভো এক্স500 সিরিজ স্মার্টফোনের দাম কত হবে
দামের কথা বললে, সম্প্রতি রিপোর্ট অনুযায়ী ভিভো এক্স500 ফোনের বেস ভ্যারিয়্যান্টের দাম প্রায় 1 লক্ষ 20 হাজার টাকার কাছাকাছি হতে পারে। সিরিজের ভিভো এক্স500 প্রো মডেলের দাম শুরু হবে 1 লক্ষ 50 হাজার টাকার কাছাকাছি এবং ভিভো এক্স500 প্রো ম্যাক্স ফোনের 12GB RAM এবং 512GB স্টোরেজ মডেলের দাম 1 লক্ষ 80 হাজার টাকার কাছাকছি হতে পারে।
কেমন হবে ভিভো এক্স500 সিরিজ স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, ভিভো এক্স500 ফোনে থাকতে পারে 6.59-ইঞ্চির AMOLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট। সাথে ফোনে MediaTek Dimensity 9600M প্রসেসর এবং 16GB পর্যন্ত RAM পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য ডিভাইসে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 64 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দেওয়া যেতে পারে। সাথে পাওয়ার দিতে ভিভো এক্স500 ফোনে 7000mAh ব্যাটারি, 90W ওয়্যারড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে বলে জানা গেছে।
সিরিজের বাকি দুটি স্মার্টফোন ভিভো এক্স500 প্রো এবং এক্স500 প্রো ম্যাক্স ফিচার এবং স্পেসিফিকেশন বললে, প্রো মডেলে 6.36 ইঞ্চির 1.5K LTPO OLED ডিসপ্লে এবং Dimensity 9600 Pro চিপসেট থাকবে। সাথে এতে 6510mAh ব্যাটারি এবং 64 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা সহ আসতে পারে। এছাড়া প্রো ম্যাক্স ফোনে দেওয়া যেতে পারে 6.85 ইঞ্চির 2K LTPO OLED ডিসপ্লে এবং Dimensity 9600 Pro প্রসেসর।
পাওয়ার দিতে এক্স500 প্রো ম্যাক্স মডেলে 8000mAh ব্যাটারি সহ 90W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য ডিভাইসে দেওয়া হবে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। তবে এই সমস্ত ফিচার এবং ফোনের দাম এখন পর্যন্ত কোম্পানি নিশ্চিত করেনি।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.
View full profile