Jio এর ধামাকা অফার, এই দুটি রিচার্জ প্ল্যানে মিলবে এখন আনলিমিটেড 5G এবং 4G ডেটা
Jio এর নতুন অফারটি Happy New Year 2.0 নামে চালু করা হয়েছে
নতুন অফারে জিও 399 টাকা এবং 3999 টাকার রিচার্জ প্ল্যানে Unlimited 5G এবং 4G ডেটা সুবিধা দিচ্ছে
গ্রাহকরা জিও ওয়েবসাইটে এই দুটি রিচার্জ প্ল্যানের সাথে আনলিমিটেড ডেটা সুবিধা পাবেন

Reliance Jio তার দুটি প্রিপেইড রিচার্জ প্ল্যানে একটি বড় বদল করেছে। জিওর নতুন অফারটি Happy New Year 2.0 নামে চালু করা হয়েছে। নতুন অফারে জিও 399 টাকা এবং 3999 টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2.5GB ডেটা লিমিট সরিয়ে দিয়েছে। যার মানে জিও এখন এই দুটি প্রিপেইড প্ল্যানে Unlimited 5G এবং 4G ডেটা সুবিধা পাওয়া যাবে। জিওর এই নতুন অফারটি গতকাল 24 নভেম্বর থেকে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা জিও ওয়েবসাইটে এই দুটি রিচার্জ প্ল্যানের সাথে আনলিমিটেড ডেটা সুবিধা পাবেন।
আসুন জিওর নতুন অফারে আসা দুটি প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম এবং সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক।
Jio 399 টাকার রিচার্জ প্ল্যান
জিওর 399 টাকার প্রিপেইড প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছ। এতে কোম্পানি বর্তমানে আনলিমিটেড 4G এবং 5G ডেটা অফার করছে। এছাড়া গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধা।
বাকি সুবিধা হিসেবে, JioHotstar Mobile+ Hollywood সাবস্ক্রিপশন, এক বছরের Canva Pro সাবস্ক্রিপশন, JioGames Mobile, FanCode, JioTV, এবং 50 জিবি JioAICloud স্টোরেজ পাওয়া যাবে এই প্ল্যানে।
3999 টাকার জিওর বার্ষিক রিচার্জ প্ল্যান
আরেকটি রিচার্জ প্ল্যান 3999 টাকায় আসে। এটি একটি বার্ষিক রিচার্জ প্ল্যান, যা 365 দিনের ভ্যালিডিটিতে আনলিমিটেড 5G এবং 4G ডেটা অফার করবে। সাথে রিচার্জ প্ল্যানে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা, যেকোনো নেটওয়ার্কে। 399 টাকার রিচার্জ প্ল্যানের মতোই এতেও JioHotstar Mobile+ Hollywood সাবস্ক্রিপশন, এক বছরের Canva Pro Lite সাবস্ক্রিপশন, JioGames Mobile, FanCode, JioTV, এবং 50 জিবি JioAICloud স্টোরেজ পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.
View full profile
