কনফার্ম আগামী মাসে এই দিন ভারতে লঞ্চ হবে নতুন Vivo T5 5G স্মার্টফোন, থাকবে 7050mAh ব্যাটারি

ভিভো শীঘ্রই তাদের T-Series এর একটি আরও নতুন 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই ডিভাইসটি Vivo T5 5G নামে বাজারে চালু করবে। কোম্পানি তার নতুন ভিভো টি5 5জি স্মার্টফোনের লঞ্চের ডেট ঘোষণা করে দিয়েছে। ভিভো টি5 5জি ফোনটি ভারতে আগামী 2 সেপ্টেম্বর 2026 লঞ্চ হবে। এই সিরিজে Vivo T5 Lite 5G, T5x 5G এবং T5 Pro 5G আগেই ভারতের বাজারে রয়েছে।

লঞ্চের আগেই কোম্পানি তার আগামী ভিভো টি5 5জি ফোনের কিছু ফিচার নিশ্চিত করে দিয়েছে। এটি নিশ্চিত যে ফোনে 1.5K 144Hz ডিসপ্লে এবং MediaTek Dimensity 7500 Turbo চিপসেট থাকবে। আসুন দেরি না করে ভিভো টি5 5জি ফোনের ফিচার এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: 7050mAh ব্যাটারি সহ নতুন iQOO 5G স্মার্টফোনের আগামীকাল প্রথম সেল, রয়েছে সবচেয়ে শক্তিশালী প্রসেসর

ভারতে Vivo T5 5G ফোনটি লঞ্চ কবে

আপকামিং ভিভো টি5 5জি ফোনটি ভারতে আগামী মাসের 2 সেপ্টেম্বর দুপুর 12টায় আসবে। কোম্পানি জানিয়েছে যে নতুন ভিভো ফোনটি দুটি কালার রয়েল ব্রন্জ এবং সিলভার গ্রিন অপশনে আসবে। ভিভো টি5 5জি ফোনের বিক্রি Flipkart থেকে করা হবে।

ব্র্যান্ডটি জানিয়েছে যে তাদের আপকামিং T-সিরিজ হ্যান্ডসেটে স্কাইলাইন ডিজাইন থাকবে, যা সম্প্রতি Vivo S2-তে দেখা গিয়েছিল। একটি টিজার ছবিতে ফোনের পেছনের অংশের উপরের দিকে একটি হরিজেন্টাল ক্যামেরা বার দেখা যাচ্ছে।

এই ক্যামেরা বারে দুটি লেন্স এবং একটি এলইডি (LED) লাইট রিং রয়েছে। হ্যান্ডসেটে একটি কার্ভড বা বাঁকানো ডিজাইন ব্যবহার করা হয়েছে। টিজার থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে, ভিভো টি5 5জি ফোনটি OriginOS-এ চলবে, বিশেষ করে ব্র্যান্ডের লেটেস্ট ভার্সন OriginOS 6-এ।

ভিভো টি5 5জি ফোনের দাম কত হবে

কোম্পানি দাবি করছে যে, 35 হাজার থেকে 50 হাজার টাকা দামের মধ্যে এটিই হবে 3D কার্ভড ডিসপ্লে সহ সবচেয়ে স্লিম ফোন। এর থেকে অনুমান করা হচ্ছে যে, ভারতে ফোনের দাম 50 হাজার টাকার কম হতে পারে।

ভিভো টি5 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের কথা বলতে গেলে, ভিভো টি5 5জি ফোনে 1.5K রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট সহ 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া স্ক্রিনের উপরের অংশে সেলফি ক্যামেরার জন্য মাঝখানে একটি হোল-পাঞ্চ কাটআউট থাকতে পারে। খবর অনুযায়ী, স্মার্টফোনে MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর দেওয়া হবে।

আরও পড়ুন: একধাপে 29 হাজার টাকার সস্তায় কেনা যাবে 200MP ক্যামেরা সহ Samsung Galaxy প্রিমিয়াম স্মার্টফোন

তবে, কোম্পানি এখনও RAM এবং স্টোরেজ ভ্যারিয়্যান্ট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। পাশাপাশি এটি নিশ্চিত করা হয়েছে যে, ভিভো টি5 5জি ফোনে 7050mAh এর ব্যাটারি থাকবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :