Flipkart ফ্রিডম সেলে সোজা 33 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy 5G স্মার্টফোন

Flipkart ফ্রিডম সেলে সোজা 33 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy 5G স্মার্টফোন

আপনি যদি বড় ডিসপ্লে সহ Samsung স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Flipkart Freedom Sale এ রয়েছে বড় সুযোগ। আসলে ই-কমার্স সাইটে Samsung Galaxy S25+ ফোনটি দুর্দান্ত ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে। এছাড়া কোম্পানি স্যামসাং গ্যালাক্সি এস25 প্লাস ফোনে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। ছাড়ের পর গ্যালাক্সি এস25 প্লাস ফোনটি অনেকটা সস্তা দামে কেনা যাবে। গ্যালাক্সি এস25 প্লাস ফোনে ফিচার হিসেবে রয়েছে 4900mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা মতো ফিচার রয়েছে। আসুন স্যামসাং গ্যালাক্সি এস25 প্লাস ফোনে পাওয়া ডিসকাউন্ট, অফার এবং স্পেসিফিকেশনের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy S25+ ফোনের দাম এবং অফার

দামের কথা বললে, ফ্লিপকার্টে স্যামসাং গ্যালাক্সি এস25 প্লাস ফোনের 12GB RAM+256GB স্টোরেজ মডেলটি 69,999 টাকা দামে লিস্ট করা, যেখানে ফোনের লঞ্চ প্রাইস 99,999 টাকা।

ব্যাঙ্ক অফারের ক্ষেত্রে, SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 3975 টাকার ফ্ল্যাট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, যার ফলে ফোনের দাম কমে 66,024 টাকা হয় যাবে।

আরও পড়ুন: Amazon Sale: 20 হাজার টাকার কম দামে iQOO, Realme 5G স্মার্টফোনে কেনার সুযোগ

এক্সচেঞ্জ অফারেও গ্রাহকরা এই ফোনটি কিনতে পারেন। গ্রাহকরা পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 63,100 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এক্সচেঞ্জ অফার আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের ওপর নির্ভর করবে।

স্যামসাং গ্যালাক্সি এস25 প্লাস ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 প্লাস ফোনে রয়েছে 6.9 ইঞ্চির FHD+ Dynamic AMOLED 2X ডিসপ্লে, যার রেজোলিউশন 1440×3120 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 2600 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। এই ফোনটি অক্টা-কোর Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর এবং Android 15 ভিত্তিক One UI 7 অপারেটিং সিস্টেমে চলে। পাওয়ার দিতে গ্যালাক্সি এস25 প্লাস ফোনে অফার করা হয়েছে 4900mAh ব্যাটারি যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা সেটআপের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 প্লাস ফোনে রয়েছে OIS সুবিধা সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম ও OIS সহ 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দেওয়া। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: Poco M8 Power vs Vivo T5x 5G vs OnePlus Nord CE6 Lite: ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা

কানেক্টিভিটি সুবিধার মধ্যে রয়েছে 4G, 5G, Wi-Fi 6E, GPS, NFC এবং একটি USB Type-C পোর্ট। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য ফোনে IP68 রেটিং রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile